আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সিলেটে গতকাল শুক্রবার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, সঠিক সময়ে জন্ম নিবন্ধন করতে না পারা উন্নয়নের পথে অন্তরায়। জন্ম ও মৃত্যু নিবন্ধন সঠিকভাবে লিপিবদ্ধ না থাকলে অনেক ভোগান্তির স্বীকার হতে হয়। সুতরাং এ বিষয়টি এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা আরো বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে সঠিক সময়ে নিবন্ধন না করলে শাস্তির বিধান রয়েছে। এ ব্যাপারে সাধারণ মানুষকে আরো সচেতন করতে গণমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে সিলেট বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। সিলেট সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি বলেছেন, সঠিক সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার ক্ষেত্রে মানুষকে আরো সচেতন করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় গ্রাম পুলিশ, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা, মেম্বার ও চেয়ারম্যানগণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মেম্বারগণ এ বিষয়টি তদারকিতে রাখলে এবং মানুষকে সচেতন করলে সঠিক সময়ে কাজটি সম্পাদন হবে। এক কথায় জনপ্রতিনিধিসহ আমাদের যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তাহলে জাতীয় উন্নয়ন আরো বেগবান হবে বলে মন্তব্য করেন বিভাগীয় কমিশনার।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক বিপ্লব বড়ুয়া, সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, সিলেটের স্থানীয় সরকার উপ পরিচালক (ভারপ্রাপ্ত) হোসাইন মো. আল জুনাইদ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।


শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাটখোলা ইউনিয়ন পরিষদের সচিব মো. নজমুল ইসলাম চৌধুরী এবং পবিত্র গীতা পাঠ করেন উপজেলা প্রশাসনের তাপস পাল। অনুষ্ঠানে বেলুন উড়িয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস এর উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার।

গোলাপগঞ্জ : গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গোলাপগঞ্জে গতকাল শুক্রবার জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও গ্রাম পুলিশদের মাঝে জন্ম-মৃত্যু নিবন্ধন এর কাজে ব্যবহার উপযোগী প্যাড বিতরণ করা হয়। সকাল দশটায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির সাফি চৌধুরী এলিম। বক্তব্য রাখেন গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী তমোজ্জিল আলী তুতা মিয়া, ইউপি সচিব মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে গ্রাম পুলিশদের মাঝে জন্ম-মৃত্যু নিবন্ধন কাজে ব্যবহার উপযোগী প্যাড বিতরণ করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত