আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে ঠান্ডা !

পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে ঠান্ডা !

আশ্বিন মাসের ৩০ তারিখ আজ। আর মাত্র একদিন পরই ষড়ঋতু থেকে বিদায় নেবে শরৎ। এরই মধ্যে দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীতের আমেজ। উত্তরের জেলা হিমালয় কন্যা পঞ্চগড়ে রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু করেছে শীতের পরশ। ঘাসের ডগায় জমছে শিশির বিন্দু। পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে ঠান্ডা। সিলেটেও এর রেশ দেখা যাচ্ছে। শেষ রাতে মৃদু শীত অনুভুত হচ্ছে। রাত বাড়ার সাথে সাথে কমছে তাপমাত্রা।

সিলেটের কিছু জায়গায় ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীত। শনিবার ভোরে বিভিন্ন জায়গায় দেখা মিলছে কুয়াশা। ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা।

স্থানীয়রা জানান, ভোরে বেশ কুয়াশা পড়ছে। এখন আর রাতে ফুল স্পিডে ফ্যান চালানো যাচ্ছে না। রাতে কাথা/পাতলা কম্বল জড়াতে হচ্ছে শরীরে। ভোর পর্যন্ত শীতের পরশ অনুভব হচ্ছে। তবে ঘন কুয়াশা এবং তীব্র শীত আসতে দেরি আছে।শুক্রবার রাতে শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটক ওয়াহিদুজ্জামানসহ কয়েকজন পর্যটক বলেন, আমরা সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে শ্রীমঙ্গলে চা বাগান দেখতে এসেছিলাম। এখানে এখনই শীতের পরশ পাচ্ছি। অথচ ঢাকা ও দক্ষিণাঞ্চলে এখনো গরম। এ অঞ্চলে শীত আগে আসে তা মনে হচ্ছে।

এদিকে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, লাল শাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে।এদিকে, মধ্যরাতে শহরতলী এলাকাসহ গ্রামাঞ্চলে কিছুটা শীতের আবহ অনুভব করা যাচ্ছে। শুক্রবার রাতে সুনামগঞ্জ থেকে সিলেট আসছিলেন সুমন আহমদ। তিনি বলেন, শরৎ শেষ হতে চললো। এরই মধ্যে মধ্যরাতে খোলা জায়গায় কিছুটা কুয়াশা লক্ষ করা যাচ্ছে। সঙ্গে শীত শীত ভাব। আবহাওয়ার খুব একটা ব্যতিক্রম না হলে আগামী সপ্তাহ থেকেই এই কুয়াশা বাড়তে থাকবে।

আবহাওয়া অফিস সূত্রে কথা বলে জানা গেছে, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। এতে শীতের আগমন ঘটতে যাচ্ছে সেটা অনুভব করা যাচ্ছে। তবে এই অবস্থা নাও থাকতে পারে। তাপমাত্রা আরো কিছুদিন এভাবে থাকতে পারে, মাঝে মাঝে বাড়তেও পারে। তাই সঠিকভাবে কিছু বলা যাচ্ছেনা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত