আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সাবেক সাবরেজিস্ট্রার কারাগারে

সাবেক সাবরেজিস্ট্রার কারাগারে

রাজস্ব ফাঁকির অভিযোগের মামলায় সিলেট সদর উপজেলার সাবেক এক সাবরেজিস্ট্রারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বেলা ১১টায় সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কিউ এম নাছির উদদীন শুনানি শেষে এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলার তদন্ত করে অভিযোগপত্র দাখিল করে। দুদকের আইনজীবী লুৎফুর কিবরিয়া শামীম বলেন, ১ কোটি ২৬ লাখ ৩৯ হাজার ২২৯ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার মামলায় সোমবার আদালতে উপস্থিত হয়ে সাবেক সাবরেজিস্ট্রার পারভীন আক্তার আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ওই সাবেক কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদক সূত্র জানায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি ল্যান্ড লিংক প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক মনজারুল আলম চৌধুরী সিলেটের মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালতে ২২ জনকে আসামি করে একটি মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে কোম্পানির জায়গা ব্যক্তিমালিকানাধীন দেখিয়ে ভুয়া নামজারির মাধ্যমে একই দিনে নিয়মবহির্ভূতভাবে ১২টি দলিলে বিক্রি করেন। এতে সরকার ১ কোটি ২৬ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়।

মামলার বাদী ঘটনাটি দুদকের মাধ্যমে তদন্ত করানোর জন্য অনুরোধ জানান। পরবর্তী সময়ে দুদক তদন্ত করে ২২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। এ মামলায় বর্তমানে তিনজন জামিনে আছেন এবং বাকিরা পলাতক।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত