আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৩

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৩

সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হারুন অর রশিদ বলেছেন, মানসিক স্বাস্থ্য ও মানসিক সুস্থতার জন্য মোবাইলের ব্যবহার কমাতে হবে। একে অপরকে সময় দিতে হবে। কথা বলতে হবে। বর্তমানে চার জন একসাথে হলেও কেউ কারো সাথে কথা বলেন না। মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। এর অবসান ঘটাতে হবে। তিনি মানসিক রোগীদের চিকিৎসা ওষুধ নির্ভর না করে ডাক্তারদের বেশি সময় দেয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি গতকাল মঙ্গলবার সিলেট সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘মানসিক স্বাস্থ্য সর্বজনীন অধিকার’। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল- সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালি শেষে নগরীর একটি অভিজাত হোটেলে আলোচনা সভার আয়োজন করা হয়।

সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনীসর চৌধুরীর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার টু সিভিল সার্জন ডা. স্বপ্নিল সৌরভ রায় এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুইয়া, মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডা. আরকেএস রয়েল।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মনীসর চৌধুরী বলেন, শারীরিক স্বাস্থ্যের চেয়ে মানসিক স্বাস্থ্য জরুরি। তিনি মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রতিষ্ঠান প্রধানদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী ৮০-৯০ ভাগ মানুষের মানসিক সমস্যাজনিত রোগ অনিরূপিত থেকে যাচ্ছে। বাংলাদেশে ১৮ বছরের ঊর্ধ্বে জনগণের মধ্যে মানসিক রোগ ১৮ভাগ এবং শিশুদের মধ্যে মানসিক রোগ ১২.৬ভাগ। এছাড়া, বাংলাদেশে সিলেটই একমাত্র জেলা, যেখানে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে জেলা পর্যায় ও মেডিকেল কলেজ হাসপাতালের মাঝে সার্বিক সমন্বয় ও রেফারেল সিস্টেমটি জোরদার করার আহ্বান জানানো হয়।

সভায় বাংলাদেশ ও সিলেট জেলার তথ্য উপাত্ত নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মাইমুন নাহার নাসরিন, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবু মো. সালমান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয় (স্বাস্থ্য) এর সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নূরে আলম শামীম, সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত