আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভোগান্তি, প্রাণহানী ও সংঘাতমুখর অবরোধের ৭২ ঘন্টা

ভোগান্তি, প্রাণহানী ও সংঘাতমুখর অবরোধের ৭২ ঘন্টা

শেষ হলো ভোগান্তি, প্রাণহানী ও সংঘাতমুখর অবরোধের ৭২ ঘন্টা। তবে শেষ হয়েও হচ্ছেনা শেষ। নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি আবারো ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে। যে অবরোধ চলবে রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনলাইন সংবাদ সম্মেলনে নতুন করে এই অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়ে বলেছেন, দেশজুড়ে এই কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। একই সময় সারা দেশে সর্বাত্মক অবরোধ ডেকেছে গণতন্ত্র মঞ্চও। সংহতি প্রকাশ করেছেন এলডিপির চেয়ারম্যান কর্ণেল অব. অলি আহমদ বীর বিক্রম।

ওদিকে, ‘শেষ হইয়াও হইল না শেষ’-রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চরণের মতোই অবস্থা যেন বাংলাদেশের রাজনীতির। নির্বাচনের ক্ষণ গননা শুরু হলেও সরকারের অনমনীয় অবস্থানের কারণে ফিরলো না কাঙ্খিত রাজনৈতিক স্থিতিশীলতা। শুরু হয়ে গেলো অবরোধের মতো আন্দোলনের অস্থির কর্মসূচি। এতে যেমন অস্থিতিশীল হয়ে পড়েছে দেশ, তেমনি স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা।

বিএনপি-জামায়াতের তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির বৃহস্পতিবার তৃতীয় ও শেষ দিনটিও প্রায় স্থবির ছিলো গোটা দেশ। শেষ দিনেও গণপরিবহন চলেনি বললেই চলে। দূরপাল্লার বাস চলেনি একেবারেই। বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। ফলে ভোগান্তি দিয়েই সপ্তাহের শেষ কর্মদিবস পার করেছেন মানুষ। যদিও আগের দুই দিনের তুলনায় সিলেট নগরের মধ্যে যান চলাচল কিছু বাড়তি দেখা যায়।

তবে অবরোধ শেষের কিছুক্ষণ আগে অর্থাৎ গোধূলী বেলায় দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীরা সিলেট কদমতলী বাস টার্মিনালে আসতে শুরু করেন। এসময় টিকিট বিক্রির কাউন্টার খুলেন বাস কোম্পানির প্রতিনিধিরা। বাস ও গন্তব্যের নাম বলে যাত্রীদের ডাকাডাকি করেন বাস চালকের সহকারীরাও।
পরিবহনকর্মীরা জানালেন, অবরোধের কারণে তিন দিন ধরে স্তব্ধ বাস টার্মিনাল। এখন অবরোধ শেষে সবাই যাত্রীর অপেক্ষায় আছে।

সন্ধ্যা ৬টায় একটি বাসের সুপারভাইজার জানান, কিছু যাত্রী উঠে বসে আছেন। তাদের বলা হয়েছে, সব আসন পূর্ণ হলে বাস ছাড়বে। কেউ কেউ নাশকতার ভয়ে বাস চালাতে চাইছেন না। অনেক পরিবহন আবার যাত্রীর অভাবে যেতে পারছে না।

এদিকে, অবরোধের শেষ দিনেও রেল স্টেশনে ছিলো দারুণ ব্যস্ততা। যেহেতু দূরপাল্লার বাস চলছে না তাই ট্রেনেই যাতায়াত করছেন অনেকে। ট্রেনগুলো ছাড়ছে সময়মত। কিন্তু টিকিট যেন সেনার হরিণ। তবে বাড়তি অর্থ দিলে পাওয়া যায় টিকিট।

বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা যায় রেল স্টেশনে অনেক যাত্রী লাইনে দাঁিড়য়ে। কাউন্টারে বলা হচ্ছে সিট নেই, টিকিট নেই। কিন্তু প্রবেশপথে ঢুকলেই প্রতি যাত্রীর কাছ থেকে বাড়তি নিয়ে টিকিট দিচ্ছেন রেলওয়ের কর্মীরা। এমন অভিযোগ যাত্রীদের।

অবরোধের শেষ দিনেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিলো খোলা। কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো খুবই কম। শপিং মল কিংবা বড় ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও ছিলো প্রায় তালাবদ্ধ। নগরে মানুষের আনাগোনা না থাকায় নিত্যপণ্যের বাজারেও ক্রেতাদের জন্য হাহাকার দেখা যায়।

অবরোধ চলাকালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের তৎপরতা ছিলো লক্ষ্যণীয়। তবে অবরোধ আহবানকারীদের চেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের শোডাউন ছিলো চোখে পড়ার মতো। গতকাল শেষ দিনেও সিলেট নগরে ছাত্রলীগ নেতা-কর্মীদের সশস্ত্র মহড়া দিতে দেখা যায়। এসময় পথচারীসহ সাধারণ মানুষের মাঝে আতঙ্কও লক্ষ্য করা যায়। তবে ছাত্রলীগের সশস্ত্র মহড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনিকে কোন প্রকার বাধা দিতে দেখা যায়নি। এমন দৃশ্য দেখে বেরসিক পথচারীদের কেউ কেউ বলেন, ‘এ যেন কাঁধে কাঁধ মিলিয়ে’ দায়িত্ব পালন! যদিও অস্ত্র নিয়ে মহড়ার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত