আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

সমাজকে শান্তি ও আলোকিত করে অহিংস ধর্মচর্চা

সমাজকে শান্তি ও আলোকিত করে অহিংস ধর্মচর্চা

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ড. উত্তম কুমার বড়ুয়া বলেছেন, বুদ্ধে শিক্ষা শান্তির শিক্ষা, বুদ্ধের শিক্ষা ত্যাগের শিক্ষা। ধর্ম মানেই নীতিকথা, ধর্ম মানেই নৈতিকতা আবার পরলৌকিক শান্তি। তাই আমরা ধর্ম বিশ্বাস করি এবং সবাই ধর্ম পালন করি। বুদ্ধের ধর্ম শান্তির ধর্ম। এই ধর্ম হিংসার ধর্ম নয়, এই ধর্ম অহিংসার ধর্ম। এই ধর্ম ভোগের ধর্ম নয়, এই ধর্ম ত্যাদের ধর্ম। এই বিজ্ঞানের ধর্ম, এই ধর্ম দর্শনের ধর্ম। এই ধর্ম সকল প্রাণীর ধর্ম, এটি আলোর পথের ধর্ম।

তিনি বলেন, বুদ্ধের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে ত্যাগের মাধ্যমে আত্মাকে আলোকিত করতে হবে। ধর্ম চর্চার মাধ্যমে নিজেকে আত্মসুদ্ধির মাধ্যমে সমাজকে আলোকিত করতে হবে। ধর্ম নিজের শান্তির কথা বলেনা, ধর্ম সমাজের, দেশের এবং প্রতিবেশিসহ সবার শান্তির কথা বলে। বুদ্ধের শিক্ষায় আমরা অনুপ্রেরিত হয়ে আত্মত্যাগের মাধ্যমে সমাজ, দেশ তথা সকলের প্রতি উদার মনোভা নিয়ে শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখতে হবে।

শুক্রবার (১০ নভেম্বর) সিলেট নগরীর আখালিয়া নয়াবাজারে সিলেট বৌদ্ধ বিহারে ‘সিলেট বৌদ্ধ সমিতির’ উদ্যোগে দিনব্যাপী দানশ্রেষ্ট দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সিলেট বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথের এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জের বজ্রযোগীনির অতীশ দীপংকর মেমোরিয়াল কমপ্লেক্স এর পরিচালক শ্রীমৎ করুণা নন্দ থের, ঢাকার আবাসিক-ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রাজ্ঞ সদ্ধর্মদেশক শ্রীমৎ ধর্ম্মরত্ন থের ও শ্রীমৎ ভদন্ত প্রজ্ঞানন্দ থের। উপস্থিত ছিলেন সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ মহানাম ভিক্ষু এবং শ্রীমৎ আনন্দশ্রী শ্রামন।

উদ্বোধনী ভাষন প্রদান করেন, সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি নিশুতোষ বড়ুয়া, আহবায়কের বক্তব্য রাখেন শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উদযাপন কমিটির আহ্বায়ক বাবু পংকজ কুমার বড়ুয়া ঝুলন এবং সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক বাবু পলাশ বড়ুয়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা দেবপ্রিয় চাকমা, জ্যেতিমিত্র বড়ুয়া মিটুল, অরুন বিকাশ চাকমা, সুকান্তি বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন ডা. দেবপ্রিয় চাকমা ও ডা. স্বপন বড়ুয়া।

এ সময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন উপদেষ্টা পিপলু বড়ুয়া, আদেশ বড়ুয়া। যুগ্ম আহ্বায়ক বড়চোখা চাকমা, সদস্য সচিব রাজ বড়ুুয়া, যুগ্ম সদস্য-সচিব ইমন বড়ুয়া, সুজন বড়ুয়া (বাঁধন), রুবেল বড়ুয়া, সুজন বড়ুয়া (টেন), দিপ্তিমান বড়ুয়া, লিটন বড়ুয়া, এনজয় বড়ুয়া, সুমন বড়ুয়া, তিতাস বড়ুয়া, রবি বড়ুয়া, শিমুল বড়ুয়া, শংকর বড়ুয়া, আকাশ বড়ুয়া, বিজয় বড়ুয়া, জয় বড়ুয়া, তন্ময় বড়ুয়া ও সমিতির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন সহ সভাপতি চন্দ্র শেখর বড়ুয়া ও চন্দ্রিকা বড়ুয়া মন্টি।

দিনব্যপী অনুষ্ঠানে সকাল ৭টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিকখার দান, সমবেত প্রার্থনা, ধর্মদেশনা, মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গলাচরণ, আলোচনা সভা ও কঠিন চীবর দান উৎসর্গের মাধ্যমে সমাপনী হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত