আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে: প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে: প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, আদর্শ নাগরিক হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শুধু পরীক্ষায় ভালো নম্বর পেলেই চলবে না- শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই সাথে দেশ ও দশের উন্নয়নে কাজ করতে হবে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামে আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আব্দুল মতলিব চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে স্কুল ড্রেস, ব্যাগ ও ছাতা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, নিরলস জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। তবেই দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ এবং সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা যাবে। আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমার বাবার নামে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে অনেক শিক্ষার্থী আছেন যাদের অভিভাবকরা অসচ্ছল। তাদের সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে যেখানে হিমশিম খায়, সেখানে স্কুল ড্রেস কিনা কষ্টসাধ্য। সেই চিন্তা করে আব্দুল মতলিব ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ সহ বিভিন্নভাবে সহযোগিতা করা হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের স্মার্ট হয়ে গড়ে উঠতে হবে। আর শিক্ষার উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি প্রবাসী-বিত্তবানদের আরও এগিয়ে আসতে হবে।

আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হামিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত এরশেদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, আব্দুল মতলিব চৌধুরী ট্রাস্টের ট্রাস্টি আজিজুর রহমান, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সুয়েব সিকদার।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত