আপডেট :

        লস এঞ্জেলেস উপকূলে ৫ মাত্রার ভূমিকম্পের পর ৮৩টি পরাঘাত, বাড়ছে উদ্বেগ

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

যুবলীগ নেতার হামলায় হাসপাতালে ফটোসাংবাদিক

যুবলীগ নেতার হামলায় হাসপাতালে ফটোসাংবাদিক

জাতীয় দৈনিক খবরের কাগজের সিলেট অফিসের ফটোসাংবাদিক মামুন হোসেনের ওপর হামলা করেছে সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা।

মঙ্গলবার (১২ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে নগরের মদিনা মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

মামুনের অভিযোগ, হামলার পাশাপাশি যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা সাংবাদিক মামুন হোসেন ও তার পরিবারকে এলাকা থেকে বিতাড়িত করার হুমকি দেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রথম রমজানের ইফতার কিনতে মদিনা মার্কেট এলাকার একটি দোকানে যান মামুন হোসেন। দোকানে অনেক মানুষের ভিড় ছিল।এসময় সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রেজা তার সঙ্গীরা এসে অতর্কিত হামলা চালায় সাংবাদিক মামুন হোসেনের ওপর। এসময় অন্যরা সাংবাদিক মামুন হোসেনকে রক্ষার চেষ্টা করলে রেজা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে, এবং সঙ্গীদের নিয়ে মামুন হোসেনকে আঘাত করে।

মামুন হোসেনের পরিবার সূত্রে জানা যায়, রমজানের ইফতারের ছবি তোলার জন্য মামুন হোসেন বিকাল চারটায় বাসা থেকে বের হন। এরপর জিন্দাবাজার, বন্দরবাজারসহ বেশ কয়েকটি এলাকার ইফতারের ছবি তুলে মদিনা মার্কেট এলাকায় এসে ছবি তুলেন। তার বাসা মদিনা মার্কেট এলাকায় হওয়ায় এরপর তিনি ভিড় থাকা একটি দোকানে ইফতারি কিনতে যান। হঠাৎ সেখানে থাকা সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

এব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।
.
এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত