আপডেট :

        লস এঞ্জেলেস উপকূলে ৫ মাত্রার ভূমিকম্পের পর ৮৩টি পরাঘাত, বাড়ছে উদ্বেগ

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

আ.লীগের সহ-সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সভা

আ.লীগের সহ-সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সভা

সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ২টায় স্থানীয় একটি অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের পরিচালনায় সভায় বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।

নেতৃবৃন্দের আলোচনার ভিত্তিতে ১৭ই মার্চ ও ২৬ মার্চের কর্মসূচি সংশোধিত করা হয়। এর মধ্যে ১৭ মার্চ সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। বাদ যোহর দরগাহ মসজিদের নিচ তলায় মিলাদ ও দোয়া মাহফিল। ২৬ মার্চ সকাল সাড়ে ১১টায় চৌহাট্টা মহিলা কলেজের সম্মুখে জমায়েত হয়ে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ। বিকাল ৩টায় হোটেল নির্ভানা ইনের হলরুমে আলোচনা সভা।

কর্মসূচী সফল করতে সকল নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহবান জানানো হয়। কর্মসূচি ছাড়াও সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সম্পাদকমন্ডলীর সদস্যবৃন্দ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত