আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হিন্দু হোটেলে ছাত্রলীগ কর্মীদের হামলা

হিন্দু হোটেলে ছাত্রলীগ কর্মীদের হামলা

সিলেট মহানগরীর মেডিকেল রোডের তিন ভাই রেস্টুরেন্ট নামক একটি হিন্দু মালিকানাধীন রেস্টুরেন্টে হামলা চালিয়েছে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা। এতে হোটেলের মালিকসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

জানা যায়, রমজানে অমুসলিমদের জন্য দিনের বেলায় রেস্টুরেন্ট খোলা রাখতেন কাজলশাহ এলাকাস্থ তিন ভাই রেস্টুরেন্টের মালিক রাজীব কুমার দেব। গত বুধবার স্থানীয় বখাটে সোহেল আহসান শিহাবের নেতৃত্বে স্থানীয় কয়েকজন ছাত্রলীগ কর্মী দিনের বেলায় রেস্টুরেন্ট খোলা রাখলে তাদের চাঁদা দিতে হবে বলে শাসিয়ে যান। তবে দীর্ঘদিন এই এলাকায় ব্যবসা করে আসা রাজীব দেব চাঁদা প্রদানে অস্বীকৃতি জানান।

শুক্রবারও যথারীতি রেস্টুরেন্ট খোলা রাখলে ইফতারের আগ মুহূর্তে সোহেল আহসান শিহাব, সালমান, মুহিব, মুকিতসহ অন্তত ১৫ থেকে ২০ জন যুবক এসে রেস্টুরেন্টটিতে হামলা চালায়। এসময় হোটেলের ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়ে যায় তারা। এতে বাধা দিলে তিন ভাই রেস্টেুরেন্টের মালিক রাজীব দেব, কর্মচারী বিধান দাশসহ রেস্টেুরেন্ট থাকা গ্রাহকদের মারধর করেন। হামলায় গুরুতর আহত অবস্থায় রাজীব দেব ও বিধান দাশকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈনুদ্দিন শিপন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।


 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত