আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

সিসিকের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

সিসিকের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

সিলেট সিটি কর্পোরেশন ও একটি জাতীয় পত্রিকার লোগো ব্যবহার করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিজ্ঞপ্তিটি দেখিয়ে মোবাইলে এসএমএস দিয়ে অনেকের কাছে টাকা চাওয়া হচ্ছে। অথচ এরকম কোন বিজ্ঞপ্তি সিসিক দেয়নি।

প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।

তিনি জানান, সিলেট সিটি কর্পোরেশনের লোগো ও একটি জাতীয় পত্রিকার লোগো ব্যবহার করে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচার করা হচ্ছে তা সিলেট সিটি কর্পোরেশনের নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া।

বিজ্ঞপ্তিটি দেখে কেউ প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়ে জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে ইতিমধ্যে পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত