আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

‘রমজান বাজার’

‘রমজান বাজার’

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমেদ বলেছেন, রমজানে দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ায় আমরা চেষ্টা করছি সাধারণ ভোক্তাদের যাতে কষ্ট লাঘব হয়। সেজন্য আমরা অপেক্ষাকৃত কমদামে পণ্য বেচাকেনার আয়োজন করেছি।

শনিবার (১৬ মার্চ) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ন্যায্যমূল্যের দোকান ঘুরে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের দেশীয় বাজারেও প্রভাব ফেলেছে। নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ যেনো নিশ্চিন্তে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ন্যায্যমূল্যে ক্রয় করতে পারে তার জন্যেই ‘রমজান বাজার’ আয়োজন। রমজান বাজার থেকে জনসাধারণ তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবেন। পুরো রমজান মাসব্যাপী।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পবিত্র রমজান মাসে ভোক্তাসাধারণকে স্বস্তি দিতে গত ১২ মার্চ সিলেটস্থ আলিয়া মাদ্রাসা মাঠে চালু হয়েছে ‘রমজান বাজার’।

রমজানে ভোক্তাসাধারণের সুবিধার্থে এ কর্মসূচির উদ্যোগ নিয়েছে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। সহযোগিতায় রয়েছে জেলা ও পুলিশ প্রশাসন এবং সিলেট সিটি করপোরেশন।

এমন আয়োজনে খুশি বাজার করতে আসা ভোক্তারাও। ৬৫ বছরের আকলিমা বেগম বলেন, ‘সব কম দামে পাওয়া যায়। আমরা ইখান থাকি নিয়া স্বস্তি পাইয়ার।’

কমদামে নিজের পছন্দের পণ্য কিনে সন্তুষ্টি প্রকাশ করেন মো. সুবেল মিয়া। তিনি বলেন, পেঁয়াজ, আলু, তেল সবকিছু অন্যান্য দোকান থেকে এখানে কমে পাওয়া যায়। রমজান বাজার নিম্ন আয়ের মানুষের জন্য প্রশান্তি নিয়ে আসছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত