আপডেট :

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

        ইসলামিক সেন্টার হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ নায়ক হিসেবে সম্মানিত

        স্যান্ডি ফায়ারে সিমি ভ্যালির প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

        ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

        ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা

        নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

        স্যান্ডি দাবানল লস এঞ্জেলেসের দিকে, পুড়েছে ১,৩০০ একরের বেশি

        সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা, নিহত ৩

        কঙ্গোতে ইবোলায় আক্রান্ত মার্কিন চিকিৎসককে জার্মানিতে নেওয়া হচ্ছে

        কঙ্গোতে ইবোলা আতঙ্ক: মৃত অন্তত ১১৮, জরুরি অবস্থা ঘোষণা

        ওপেনএআই মামলায় আদালতে হারলেন ইলন মাস্ক

        লস এঞ্জেলেস কাউন্টিতে হাম আতঙ্ক: ২০২৬ সালের পঞ্চম রোগী শনাক্ত

        ক্যালিফোর্নিয়ায় দমকা হাওয়া, দাবানলের ঝুঁকি ও উত্তাল সমুদ্রের সতর্কতা

সিসিকের ইফতার আয়োজনে ব্রিটিশ হাইকমিশনার

সিসিকের ইফতার আয়োজনে ব্রিটিশ হাইকমিশনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে ইফতার আয়োজন করেছে সিলেট সিটি কর্পোরেশন। মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার এইচ ই সারাহ কুক।

রবিবার (১৭ মার্চ) সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে এ ইফতার আয়োজন করা হয়।

সিলেট ও লন্ডনের খুব ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বলেন, সিলেটের সঙ্গে লন্ডনের সম্পর্ক ঐতিহাসিক এবং আত্মীয়তারও বটে। সিলেটের সৌন্দর্যে তিনি মুগ্ধ এবং উচ্ছ্বসিত।

তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাই এবং বাংলাদেশের জাতীয় শিশু দিবস উদযাপনে আমি সম্মানিত অতিথি হিসেবে সিলেট আসতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছি। এটা সত্যিই আমার জন্য অনেক সম্মানের।’

সভাপতির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আজকের শিশু-কিশোর আগামীর বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করবে। তাই তাদেরকে উৎসাহ প্রেরণা যোগাতে এই আয়োজন করা হয়েছে।

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইসলামিক গজল পরিবেশন করেন আমন্ত্রিত শিশুরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত