আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ

সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রতিবাদ ও সড়কে নিরাপত্তার দাবিতে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

মঙ্গলবার সকাল দশটা থেকে এই মহাসড়কের জৈন্তাগেট এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। এতে দুপাশে কয়েক কিলোমিটার যানজট লেগে যায়। আটকে পড়েছে শতশত যানবাহন।

বিক্ষোভকারীরা সিলেট-তামাবিল মহাসড়কে বেপরোয়া পিক আপ চলাচল নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনায় জড়িত দায়ী চালকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এরআগে, গতকাল দুপুরে পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের পাত্র সম্প্রদায়ের একটি বিবাহোত্তর অনুষ্ঠানে যাওয়ার সময় তাদের বহনকারী লেগুনাকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি গরুবাহী পিকআপ ভ্যান। এ ঘটনায় নিহত হন ৬ জন। আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও ৩ জন।

নিহতদের সবাই নারী ও কন্যা শিশু, তাদের মধ্যে তিনজন একই পরিবারের।

রাতে ঠাকুরের মাটি গ্রামে তাদের সৎকার সম্পন্ন হয়েছে। যদিও, ঘাতক পিকআপ ভ্যানের চালক এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি।

স্বজনদের অভিযোগ, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের বাড়িতে সহানুভূতি জানাতে গেলেও জেলা ও উপজেলা প্রশাসনের কেউ এখনো তাদের কাছে কোনো সহায়তা করতে যাননি।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত