আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সভায় চাঁদাবাজি বন্ধের দাবী

সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সভায় চাঁদাবাজি বন্ধের দাবী

সিলেটের সকল সড়কে পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নামে সব ধরণের চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতি।

___________________________________________________________________________________________________________


বুধবার সন্ধ্যায় সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সভায় এ দাবি জানানো হয়। সভায় চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতিও আহবান জানান নেতৃবৃন্দ। 

 


দক্ষিণ সুরমার কদমতলীর ইয়াসিন প্লাজাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ মাসিক সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি  ইফতেখার আহমেদ সোহেল।

 


সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি শাহ নুরুর রহমান, সহসভাপতি মো. আরিফ আহমদ সুমন, ফয়জুল ইসলাম, রাখাল দে,জুবায়ের আহমদ চৌধুরী সুমন, মুহিদ মিয়া, মো. আবদুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ জাহান, সহ সাধারণ সম্পাদক  মো. সেবুল মিয়া,  আবদুল মুকিত মুকুল, মো. মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক  সোহরাব আলী, অর্থ সম্পাদক হাজী শায়েস্তা মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান, ক্রীড়া সম্পাদক আরিফ আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য ইকবাল হোসেন ও কামাল আহমদ প্রমুখ।

 


সভায় পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নামে সিলেট জেলার বিভিন্ন সড়কে অবৈধ চাঁদা আদায় হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করা হয়।সড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধে জোরালো আইনি প্রদক্ষেপ নিতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।


সভায় বক্তারা বলেন, সিলেটে পরিবহণ ব্যবসা দিন দিন কঠিন হয়ে পড়েছে।পাথর ও বালু কোয়ারির সঙ্গে পরিবহণ ব্যবসা সম্পর্কিত। কিন্তু কোয়ারিগুলো বন্ধ থাকায় এ ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হচ্ছে।সভায় কোয়ারিগুলো সচল করার দাবি জানানো হয়।


সভায় সর্ব সম্মতিক্রমে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি পদে আবদুল মুকিত ও কার্যনির্বাহী সদস্য পদে মনিরুল ইসলামকে অন্তর্ভূক্ত করা করে তাঁদেরকে বরণ করা হয়।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত