আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

শাবির টিলায় জনসাধারণের প্রবেশে নিষিদ্ধ

শাবির টিলায় জনসাধারণের প্রবেশে নিষিদ্ধ


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পাসের টিলা এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ টিলায় কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রকৃতির ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঝোপঝাড় পরিষ্কার কিংবা গাছের ডাল-কাঠ সংগ্রহ করতে এসে অগ্নিকাণ্ড ঘটান বলে আমরা জানতে পেরেছি। আগুন নেভাতে বারবার ফায়ার সার্ভিসকে ডাকায় তারাও অতিষ্ঠ। এ জন্য এ নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’


মোখলেসুর রহমান বলেন, শিক্ষার্থীরা দিনের বেলায় টিলাগুলোতে উন্মুক্তভাবে চলাচল করতে পারবেন। তবে রাতে ওই সব এলাকায় চলাচলে নিষেধ করা হয়েছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ টিলায় একাধিকবার আগুন লেগে গাছপালার ক্ষতি, পরিবেশের বিপর্যয় এবং অন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এর পরিপ্রেক্ষিতে টিলাগুলোতে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।’

গত ১১ জানুয়ারি প্রথম আলোতে ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ের টিলায় অগ্নিকাণ্ড’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে বারবার টিলায় অগ্নিকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয়। এসব অগ্নিকাণ্ডে নতুন চারাগাছ, ফলদ ও বনজ বৃক্ষের ক্ষয়ক্ষতি হচ্ছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত