আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সিলেটে ঝোপের মধ্যে লতাপাতা দিয়ে ঢাকা ছিল ব্যবসায়ীর মরদেহ

সিলেটে ঝোপের মধ্যে লতাপাতা দিয়ে ঢাকা ছিল ব্যবসায়ীর মরদেহ

সিলেটে ছাগল কিনতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যবসায়ী। আজ বুধবার দুপুরে সিলেটের মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর পীরেরগাঁও গ্রামের একটি ঝোপে পাওয়া গেছে তাঁর মরদেহ।

মারা যাওয়া ব্যবসায়ীর নাম সমর আলী (৬৫)। তিনি সিলেটের মোগলগাঁও ইউনিয়নের লালখা গ্রামের বাসিন্দা। তিনি ছাগল কেনাবেচা করতেন। নিহত সমর আলীর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত সমর আলীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় সমর আলী বাড়ি থেকে ছাগল কেনার কথা বলে সঙ্গে ৩৫ হাজার টাকা নিয়ে বের হয়েছিলেন। তবে কোন এলাকায় যাচ্ছেন, সেটি বলে যাননি। তিনি সঙ্গে মুঠোফোনও নিয়ে যাননি। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশ আরও জানায়, পীরেরগাঁও গ্রামের মসজিদে গতকাল সন্ধ্যায় তিনি নামাজ পড়েছিলেন। সে সময় স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তাঁর দেখাও হয়েছিল। সে সময় তিনি ছাগল কেনার কথাও বলেছিলেন। আজ বেলা একটার দিকে স্থানীয় লোকজন ঝোপের মধ্যে লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সিলেটের জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার দে প্রথম আলোকে বলেন, নিহত ব্যবসায়ীর পিঠে ছুরিকাঘাতের একটি চিহ্ন পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে ছাগল বিক্রির কথা বলে তাঁকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। পরে মরদেহ গুম করার জন্য লতাপাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে। পরিবারের দাবি অনুযায়ী তাঁর সঙ্গে থাকা টাকা পাওয়া যায়নি।

সুত্রঃ প্রথম আলো 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত