আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সিলেটি ভাষায় উইকিপিডিয়ার যাত্রা শুরু হল

সিলেটি ভাষায় উইকিপিডিয়ার যাত্রা শুরু হল


সিলেটি ভাষায় উইকিপিডিয়ার যাত্রা শুরু হয়েছে আজ। বুধবার থেকে সিলেটি উইকিপিডিয়া উন্মুক্ত করা হয়েছে। এই সংস্করণে নিবন্ধগুলো লিখতে ব্যবহার করা হচ্ছে নাগরি লিপি।

সিলেটি ভাষায় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া তৈরি করার জন্য ২০১৪ সালের ১২ জুন মেটা-উইকিতে একটি প্রস্তাব দেয়া হয় এবং উইকিমিডিয়া ইনকিউবেটরে সিলেটি উইকিপিডিয়ার একটি পরীক্ষামূলক সংস্করণ তৈরি করা হয়।

মেটা-উইকিতে দেওয়া প্রস্তাবনাটি ২০১৯ সালের ১৪ জুন উইকিমিডিয়া ফাউন্ডেশনের ভাষা কমিটি কর্তৃক যাচাই করা হয় এবং ইনকিউবেটরের পরীক্ষামূলক সংস্করণটি সিলেটি ভাষায় উইকিপিডিয়ার মূল সংস্করণ হওয়ার যোগ্য বলে বিবেচিত হয়।

 

চলতি বছরের ১৪ ফেব্রুরারি উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড এবং ভাষা কমিটি সিলেটি ভাষায় উইকিপিডিয়া চালু করার অনুমোদন দেয়। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সিলেটি উইকিপিডিয়া আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। 

 

বুধবার বাংলা উইকিপিডিয়ার ফেসবুক পেইজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘সিলেটি উইকিপিডিয়া নতুন প্রকল্প হিসেবে আজ যাত্রা শুরু করেছে। নতুন প্রকল্পের অবদানকারীদের অভিনন্দন’

 

সিলেটি উইকিপিডিয়ার আনুষ্ঠানিক সূচনা সিলেটি ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ ও প্রচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সিলেটি ভাষা, যা বাংলাদেশের সিলেট বিভাগ এবং ভারতের আসাম রাজ্যের বরাক উপত্যকা ও হোজাই জেলায় প্রচলিত, প্রায় ১ কোটি ১৮ লাখ মানুষের মাতৃভাষা। এই ভাষার নিজস্ব লিপি 'সিলেটি নাগরি' হলেও, বর্তমানে বাংলা লিপি ব্যবহৃত হয়।

 

সিলেটি উইকিপিডিয়া প্রকল্পটি সিলেটি ভাষার সমৃদ্ধ সাহিত্য, ইতিহাস এবং সংস্কৃতিকে ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ ও বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে চালু হয়েছে। এটি সিলেটি ভাষাভাষীদের জন্য জ্ঞান আহরণ ও বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে।

 


উইকিপিডিয়ার মতো উন্মুক্ত জ্ঞানভাণ্ডারে সিলেটি ভাষার অন্তর্ভুক্তি ভাষার বৈচিত্র্য ও বহুমুখীতাকে সমৃদ্ধ করবে এবং সিলেটি ভাষার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণে সহায়তা করবে।

 

সিলেটি উইকিপিডিয়ার সূচনা সিলেটি ভাষা ও সংস্কৃতির প্রতি বিশ্বব্যাপী আগ্রহ ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, সিলেটি ভাষাভাষীদের মধ্যে গর্ব ও ঐক্যবোধ জাগিয়ে তুলবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত