আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বিয়ানীবাজারে তেল সংকট

বিয়ানীবাজারে তেল সংকট

পবিত্র মাহে রমজান মাস শুরু আর মাত্র একদিন পর। এরই মধ্যে বিয়ানীবাজার পৌরশহররে দোকানগুলোতে বোতলজাত সয়াবিন তেলের সংকট চরম আকার ধারণ করেছে। গত সপ্তাহে যারা বাজারে সয়াবিন তেল কিনেছেন এ সপ্তাহে এসে বাজারে তেল পাওয়া যাচ্ছে না বলে দাবী ক্রেতাদের। আবার যদি সয়াবিন তেল কোন এক দোকানে পাওয়া যাচ্ছে তাও আবার বেশী দামে কিনতে হচ্ছে। শহর ছাড়া গ্রামীণ এলাকাগুলোতে বোতলজাত সয়াবিন কিংবা পাম ওয়েল নেই বললেই চলে। সব মিলে রমজানে বড় সংকট হতে পারে-এমন শঙ্কা প্রকাশ করছেন ক্রেতারা।এ অবস্থায় বাজার করতে আসা এক ক্রেতা জানান, গত সপ্তাহে বাজারে এসে সয়াবিন তেল কিনেছিলেন। দাম অনেকটা কম ছিলো। কিন্তু রমজানের খরচ করতে এসে দোকানে দেখা যাচ্ছে তেলের সংকট। বিক্রেতাদের কাছে তেল চাইলে তারা দাম হাকাচ্ছেন বেশী। প্রশ্ন করে জানতে চাইলে বলছেন, বাজারে তেল নেই। প্রশ্ন হলো, কেনো?দেশে ভোজ্যতেলের কোনো সংকট নেই। গত বছরের একই সময়ের তুলনায় এবার এক লাখ টনের বেশি আমদানি হয়েছে। এছাড়া পাইপলাইনে আছে আরও ৮ লাখ টনের বেশি, যা দেশে ঢোকার অপেক্ষায় আছে। তারপরও বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে উধাও। বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে শক্তিশালী একটি সিন্ডিকেট রয়েছে। এক্ষেত্রে জনগণের প্রশ্ন, এই সিন্ডিকেট ভাঙবে কবে?সংশ্লিষ্টরা বলছেন, সরকারিভাবে ফের দাম বাড়াতে দেশের ৬-৭টি কোম্পানি ভোক্তাকে জিম্মি করে রেখেছে। সরবরাহ কমিয়ে তেলশূন্য করা হয়েছে বাজার। কর্তৃপক্ষের কাছে প্রমাণ থাকলেও অদৃশ্য শক্তির কাছে তারা বারবার মাথা নত করছে। এতে ধরাছোঁয়ার বাইরে থাকছে সেই চিহ্নিত সিন্ডেকেট। ফলে বাজারে অসহায়ত্ব প্রকাশ করছেন ভোক্তা।বিয়ানীবাজার পৌরশহরের মধ্য বাজারের আব্দুর রহিম স্টোরের এক ব্যবসায়ী জানান, গত কয়েকদিন পূর্বেও আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ৫ লি. সয়াবিন তেল ৮৫২ টাকা করে কিনেছি, পাম ওয়েল ছিলো এর কিছু কম। সেই সয়াবিন তেল একজন ব্যবসায়ী হিসেবে আমাকে কিনতে হচ্ছে ৯৯০ টাকা দরে। তাহলে এবার বলেন, এই সয়াবিন তেল আমাকে কত দামে বিক্রি করতে হবে। এই ব্যবসায়ীও অকপটে স্বীকার সয়াবিন তেলের বাজার বড় একটি সিন্ডিকেটের হাতে জিন্মি।এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, গত কয়েক মাস ধরে দেশের কয়েকটি বোতলজাত কোম্পানী তাদের কাছে তেল সরবরাহ করছে না। তিনি জানান, রোজার আগে বাজারে সব শ্রেণির মানুষ কেনাকাটা করে। আর এ সময় কোম্পানিগুলো তেল দেওয়া বন্ধ করেছে। এতে বাজারে কোনো বোতলজাত তেল নেই। নতুন করে দাম বাড়াতেই কোম্পানিগুলো এমন করছে। সরকার দাম বাড়িয়ে দিলেই বাজারে তেলের অভাব থাকবে না। ডিলাররাও আমাদের এমন কথা বলেছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত