আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

পায়ে আঘাত পেয়ে সিলেটের হাসাপাতালে চিকিৎসা নিয়েছেন নাহিদ ইসলাম

পায়ে আঘাত পেয়ে সিলেটের হাসাপাতালে চিকিৎসা নিয়েছেন নাহিদ ইসলাম

পায়ে হঠাৎ আঘাত পেয়ে সিলেটের আল হারামাইন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শনিবার এই তথ্য জানায় আল হারামাইন হাসপাতালের হাসপাতালের জিএম পারভেজ আহমদ। গণমাধ্যমকে তিনি বলেন, গত বৃহস্পতিবার পায়ে আঘাত পেয়ে হাসপাতালে এসেছিলেন নাহিদ ইসলাম। অর্থোপেডিক্স চিকিৎসক দেখিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

এর আগে গত বৃহস্পতিবার নাহিদ ইসলাম সিলেট পৌঁছান বলে একাধিক সূত্রে জানা যায়। পরে তিনি সোবহানীঘাট এলাকার আল হারামাইন হাসপাতালে চিকিৎসা নেন।

ওই হাসপাতালটি সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসেরের মালিকানাধীন। আওয়ামী লীগের টানা মেয়াদে ব্যবসায়ী নাসেরের বিরুদ্ধে অভিযোগ ওঠে কোটি কোটি টাকা বিদেশে পাচারের। তাছাড়া গত ৫ আগস্টের পর আগসেটর পর নাসেরের মালিকানাধীন বাড়ি ‘কাজী ক্যাসেলে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থানের খবরে সিলেটে তোলপাড় শুরু হয়। এরই মধ্যে নাহিদ ইসলাম ওই হাসপাতালে যাওয়ার খবরে ছড়িয়ে পড়লে বিতর্ক সৃষ্টি হয়।

কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরিদর্শন নয়। চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ধরণের একটি ছবি দেখা গেছে।

এইদিকে এনসিপির দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে ইউএস-বাংলার ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা থেকে সিলেট আসেন নাহিদ ইসলাম। পরে বিকেল ৩টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় অবস্থিত আল হারামাইন হাসপাতালে যান। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পর সড়কপথে মৌলভীবাজারে উদ্দেশ্যে রওয়ানা হন। শুক্রবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অবস্থান করছিলেন। আজ শনিবার তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত