আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মেডিকেল শিক্ষার্থীরা

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মেডিকেল শিক্ষার্থীরা

নবনির্মিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এর আগে গতকালকেও একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করেন তারা। দাবি পূরণ না হওয়ায় আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে মেডিকেল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কের দুপাশে বাঁশ দিয়ে আটকে অবরোধ করছেন তারা। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে শান্তিগঞ্জ ইউএনও সুকান্ত সাহা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বোঝান। তবে পুলিশ প্রশাসন ব্যর্থ হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমি কার্যক্রম শুরু হয়েছে ৪ বছর হয়েছে। কিন্তু হাসপাতাল চালু না হওয়ার কারণে শিক্ষার্থীদের এখন পর্যন্ত পর্যাপ্ত ওয়ার্ড ক্লাস দেওয়া হচ্ছে না। উল্টো হাসপাতাল চালুর প্রকল্প মেয়াদ আরও বাড়ানো হয়েছে। তাই তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে দ্রুত হাসপাতাল চালু করে ওয়ার্ড ক্লাস বাড়ানোর দাবিতে তারা বিক্ষোভ করছেন। দাবি মানা না হলে কর্মসূচি চালিয়ে যাবেন।

এইদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিক্ষোভে যোগ দিয়েছেন স্থানীয়রাও। আজ বুধবার সকাল ১১টার দিকে এ রিপোর্ট লেখার সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস ও পুলিশ সুপার তোফায়েল আহমেদ খান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত