আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা

সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। কলেজের নিজস্ব হাসপাতালের কার্যক্রম চালু ও পর্যাপ্ত ওয়ার্ড সুবিধাসহ দুই দফা দাবি আদায়ে এই কর্মসূচি পালিত হচ্ছে।

আজ সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টায় কলেজ ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে প্রতীকী রক্তাক্ত অ্যাপ্রোন টাঙিয়ে তারা কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এইসময় বিভিন্ন স্লোগানে তারা হামলার প্রতিবাদ জানান।

আন্দোলনকারী শিক্ষার্থী পৃথিবীরাজ ও নুরনাহার বলেন, চলমান আন্দোলনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরছি না।

অধ্যক্ষ ডা. মোস্তাক আহমেদ ভুইয়া জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। হাসপাতাল না থাকায় হাতে-কলমে শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি বারবার সংশ্লিষ্টদের জানিয়েছি।

এর আগে গতকাল রোববারও শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। ওই সময় সেনাবাহিনী এসে অবরোধ তুলে নিতে বললে কিছু সময় পর শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা সরে যান।

গত ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ধারাবাহিকভাবে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ করে আসছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত