আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

বড়লেখায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে বদর-ছয়ফুল

বড়লেখায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে বদর-ছয়ফুল

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বড়লেখা উপজেলার সভাপতি বদর উদ্দিন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন বিষয়ক মামলার অন্যতম বাদী, সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় সমন্বয়ক সালিকুর রহমান সালিক। প্রধান অতিথি বলেন, চলতি সপ্তাহেই দেশের সকল প্রধান শিক্ষকের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ১০ম গ্রেড প্রাপ্তির জিও জারী হতে যাচ্ছে। যা ২০১৪ সালের ৯ মার্চ থেকে কার্যকর হবে।


সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে মৌলভীবাজার জেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, বিয়ানীবাজার উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ইসলাম উদ্দিন, কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, জুড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, বড়লেখা উপজেলা সমিতির সিনিয়র সহসভাপতি অঞ্জনা রানী দে, সাধারণ সম্পাদক স্বপন কুমার চৌধুরী, কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছয়ফুল হক, বড়লেখা উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি নূরুল ইসলাম ও সহসভাপতি বদরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিনকে সভাপতি, এম এইচ এস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার চৌধুরী ও অঞ্জনা রানী দেকে সিনিয়র সহসভাপতি, কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছয়ফুল হককে সাধারণ সম্পাদক এবং ছাতারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য বড়লেখা উপজেলার ৩১ সদস্য বিশিষ্ট প্রধান শিক্ষক কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত