আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

অ্যামাজনপ্রধানের সিইও পদ ছেড়ে দিচ্ছেন জেফ বেজোস

অ্যামাজনপ্রধানের সিইও পদ ছেড়ে দিচ্ছেন জেফ বেজোস

এ বছরের শেষের দিকে বিশ্ববিখ্যাত কর্পোরেট জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পথ থেকে পদত্যাগ করবেন।

এর পর তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন।  তার পদে স্থলাভিষিক্ত হবেন অ্যান্ডি জ্যাসি।  খবর আলজাজিরার।

জেফ বেজোস ১৯৯৫ সালে অ্যামাজন প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত কোম্পানি অ্যামাজন একসময় ছিল অনলাইনে পুরনো বই বিক্রির প্রতিষ্ঠান। এখন তা ট্রিলিয়ন-ডলার কোম্পানি। বর্তমানে কোম্পানির সম্পদের পরিমাণ ১ দশমিক ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বেজোসকে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় স্থান দিয়েছে।

বর্তমানে অ্যান্ডি জ্যাসি অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন।  মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
 
এ বিষয়ে জেফ বেজোস জানিয়েছেন, তার অন্যান্য উদ্যোগে মনোনিবেশের জন্য আরও সময় প্রয়োজন। এ জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বেজোস মঙ্গলবার অ্যামাজনের কর্মীদের উদ্দেশ্যে একটি চিঠিতে বলেন, অ্যামাজনের সিইও হওয়া একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।  যখন এ রকম একটি দায়িত্ব থাকে, তখন অন্য কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়া খুব কঠিন।

গোটা বিশ্বে অ্যামাজনের কর্মী সংখ্যা ১৩ লাখ।  ৫৭ বছর বয়সী বেজোস প্রায় ৩০ বছর ধরে প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/টি

শেয়ার করুন

পাঠকের মতামত