আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

অ্যাপলের ফিচারে ফেসবুকের আপত্তি: নিষ্পত্তি হতে পারে আদালতে

অ্যাপলের ফিচারে ফেসবুকের আপত্তি: নিষ্পত্তি হতে পারে আদালতে

ছবি: এলএবাংলাটাইমস

অ্যাপল তাদের নতুন ভার্সন আইওএস১৪ তে নতুন ফিচার যুক্ত করছে। নতুন এই ফিচারটির নাম হলো এপ ট্র‍্যাকিং ট্রান্সপারেন্সি। তবে নতুন এই ফিচারটি নিয়ে অ্যাপলের উপর ক্ষুব্ধ হয়েছে ফেসবুক, এমনটা শোনা যাচ্ছে টেক জগতে।

নতুন এই ফিচারের কারণে ফেসবুক অ্যাপলের সাথে আইনী লড়ায়েও নামতে পারে। অ্যাপলের বিরুদ্ধে এন্টি-ট্রাস্ট ল' এর আশ্রয় নিতে পারে ফেসবুক।

কিন্তু কেনো? তা জানতে আগে বুঝতে হবে কী আছে অ্যাপলের এপ ট্র‍্যাকিং ট্রান্সপারেন্সি ফিচারে।

এই ফিচারের মাধ্যমে মূলত অন্যান্য এপের কার্যক্রম মনিটরিং করার সক্ষমতা থাকবে ব্যবহারকারীদের। মূলত অনেক এপসই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য না নিয়েও বিভিন্ন রকম এডভার্টাইজের জন্য অনেক তথ্য নিয়ে থাকে। এছাড়া ব্যবহারকারীর বিভিন্নস্থানে ওয়েব বিচরণকেও ট্র‍্যাক করা হয়।

তবে অ্যাপলের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী অন্য এপের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে। যে সব এপ ট্র‍্যাকিং করবে, তাদের বিষয়ে নোটিফিকেশন চলে আসবে। ব্যবহারকারী চাইলে ফিচারের মাধ্যমে বাই-ডিফল্ট ট্র‍্যাকিং সিস্টেম অফ করে রাখবে বা সুবিধামতো চালু করতে পারবে।

কিন্তু এতে ফেসবুকের কোন স্বার্থ নষ্ট হচ্ছে?

ফেসবুকের আয়ের সবচেয়ে বড় একটা অংশ আসে এডভার্টাইজিং থেকে। ব্যবহারকারীর ওয়েব সার্ফিং থেকে মূলত তাদের উপর টার্গেটেড এড প্রচারণা করে থাকে ফেসবুক।

যদি অ্যাপল এপ ট্র‍্যাকিং ট্রান্সপারেন্সি ফিচার যুক্ত করে, তবে ফেসবুকের আয় প্রায় অর্ধেক কমে যেতে পারে। এই বিষয়টি মেনে না নিয়ে অ্যাপলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ফেসবুক।

মামলার অভিযোগপত্রে বলা হবে, অ্যাপল নিজেদের এডভার্টাইজ প্রচারের জন্য এই ফিচার যুক্ত করবে।

মূলত এই বিষয়টি নিয়েই দুই টেক জায়ান্টের দ্বন্দ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে এটি এখন পর্যন্ত ব্যবহারকারীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে না। শেষ পর্যন্ত নতুন ফিচারটি অ্যাপলযুক্ত করে কী না, এটিই দেখার বিষয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত