আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

অনলাইনে না থেকেই হোয়াটসঅ্যাপে চ্যাট চালিয়ে যাবেন যেভাবে

অনলাইনে না থেকেই হোয়াটসঅ্যাপে চ্যাট চালিয়ে যাবেন যেভাবে

ক্রমেই জনপ্রিয় হচ্ছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ফেসবুকের এই মেসেজিং অ্যাপ নিয়মিত ব্যবহার করেন অনেকেই। যদিও সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যবহারের প্রাইভেসি নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। হোয়াটসঅ্যাপে লাস্ট সিন বন্ধ করে রাখলেও চ্যাট করার সময় আপনাকে অনলাইন দেখাবে। যদিও অনেক সময় গোপনীয়তার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় অদৃশ্য থাকতে চান অনেকেই। আর সেই জন্যই রয়েছে এমন এক উপায় যেখানে হোয়াটসঅ্যাপে চ্যাট করলেও আপনাকে অনলাইন দেখাবে না। ‘অনলাইন’ না থেকেই হোয়াটসঅ্যাপে চ্যাট চালিয়ে যাবেন যেভাবে?
 
যদিও এই কাজে অন্য একটি অ্যাপের সাহায্য নিতে হবে।

শুরুতেই প্লে স্টোরে গিয়ে ‘ডব্লিউএ বাবল ফর চ্যাট’ ইন্সটল করুন। এই অ্যাপ ইন্সটলের পরে আপনার ফোনে ‘অ্যাকসেসিবিলিটি পারমিশন’ চাইবে এই অ্যাপ। এই অনুমতি দেওয়ার পরেই নতুন অ্যাপ ব্যবহার শুরু করা যাবে।

এই অ্যাপ ব্যবহার শুরু করলে মেসেঞ্জারের মতোই হোয়াটসঅ্যাপের সব চ্যাট বাবলে দেখা যাবে। আর এই অ্যাপ ব্যবহার করে চ্যাট করার সময় আপনাকে কখনই অনলাইন দেখাবে না। যদিও আপনি সহজেই হোয়াটসঅ্যাপে চ্যাট চালিয়ে যেতে পারবেন। যদিও শুধু অ্যানড্রয়েড গ্রাহকরাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। এ ছাড়াও 'জিডব্লিউবি হোয়াটসঅ্যাপ' অ্যাপ ব্যবহার করেও এই ফিচার কাজে লাগানো যাবে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যবহারের শর্তাবলিতে পরিবর্তন এসেছে। নতুন শর্তে গ্রাহকের বিভিন্ন ব্যক্তিগত তথ্য কোম্পানি বিজ্ঞাপন দেখানোর কাজে সংগ্রহ করবে। এর পরেই বিশ্বব্যাপী বহু মানুষ ফেসবুকের এই মেসেজিং অ্যাপ ব্যবহার বন্ধ করেছেন। আর এই ঘটনার পরেই মেসেজিং অ্যাপ সিগন্যালের জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। টেসলা প্রধান ইলন মাস্ক টুইটারে মানুষকে সিগন্যাল ব্যবহার করার আবেদন জানিয়েছেন। সিগনালের সঙ্গেই জনপ্রিয়তা পেয়েছে টেলিগ্রাম।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/টি

শেয়ার করুন

পাঠকের মতামত