আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

বিশ্বে প্রথম ফাইভজি নেটওয়ার্ক চালু

বিশ্বে প্রথম ফাইভজি নেটওয়ার্ক চালু

বিশ্বের প্রথম দেশ হিসেবে দ্রুতগতির ফাইভজি সেবা চালু করল রাশিয়া। রাশিয়ান টেলিকম অপারেটর এমটিএস জানিয়েছে, তারা রাজধানীর মস্কো ও এর আশপাশের ১৪টি এলাকায় ফাইভজি নেটওয়ার্ক স্থাপন করেছে। এলাকাগুলোর মধ্যে মস্কোর জনপ্রিয় গোর্কি পার্ক, মস্কোর স্টেট ইউনিভার্সিটি এলাকা ও মস্কো সিটি ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার অন্যতম।
 
এ বিষয়ে এমটিএসের সভাপতি আলেক্সি কর্নিয়া জানান, দফায় দফায় পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর প্রথমবারের মতো রাশিয়ায় বড় পরিসরে ফাইভজি সেবা চালু করেছি আমরা, যা আমাদের হাজার হাজার গ্রাহককে দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করবে।

এমটিএস জানিয়েছে, নতুন প্রজন্মের এই নেটওয়ার্কে সেকেন্ডে এক দশমিক পাঁচ গিগাবাইট গতিতে ডাটা ডাউনলোড করতে পারবে ব্যবহারকারীরা। ফলে ১০ গিগাবাইটের কোনো সিনেমা বা ফাইল ডাউনলোড করা যাবে এক মিনিটেরও কম সময়ে। তবে চাইলেই গ্রাহকরা ফাইভজি সেবা পাবেন না।

এমটিএস জানিয়েছে, ফাইভজি কাভারেজ আছে এমন এলাকা বা কাছাকাছি এলাকায় যখন যেসব গ্রাহক অবস্থান করবে, তখন তাদের খুদেবার্তা পাঠিয়ে পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা ব্যবহারের আমন্ত্রণ জানানো হবে। দ্রুত মোবাইল ইন্টারনেট ছাড়াও, ভবিষ্যতে ফাইভজি নেটওয়ার্ক নগরীর পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করছে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানটি।

শিগগিরই ফাইভজি নেটওয়ার্কের আওতায় আরো নতুন নতুন এলাকাকে সংযুক্ত করা হবে বলে জানিয়েছে এমটিএস কর্তৃপক্ষ। এ ছাড়া এই গ্রীষ্মেই রাশিয়ার বন্দরনগরী সেন্ট পিটার্সবাগের অন্তত ১০টি এলাকায় ফাইভজি সেবা চালুর ঘোষণাও দিয়েছে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানটি।

ফাইভজি চালু ও সেবা প্রদানে বিশ্বে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিতে চায় রাশিয়া। ২০২৪ সালের মধ্যে অন্তত ১০টি বড় শহরে পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা চালু করতে চায় দেশটি। পরিকল্পনা বাস্তবায়ন হলে এই সময়ে পাঁচ মিলিয়ন মানুষ ফাইভজি সেবার আওতায় আসবে। ২০৩০ সালের মধ্যে রাশিয়ার জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি ফাইভজি সেবার আওতায় আসবে। দেশটিতে ফাইভজি গ্রাহক সংখ্যা পাঁচ কোটিতে দাঁড়াবে বলে আশা করছে রুশ কর্তৃপক্ষ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/টি

শেয়ার করুন

পাঠকের মতামত