আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

নীল রঙের যাচাইকরণ টিক জিমেইলেও

নীল রঙের যাচাইকরণ টিক জিমেইলেও

গুগল এমন এক জিমেইল ফিচার চালু করছে, যা ব্যবহারকারীকে কোনো প্রেরক আসল অথবা ভুয়া কি না, ওই বিষয়টি নির্ধারণে সহায়তা দেবে। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী কোনো যাচাইকৃত কোম্পানির কাছ থেকে ইমেইল বার্তা পেলে, সেটির নামের পাশে একটি নীল রঙের টিক চিহ্ন দেখা যাবে।

গুগলের ‘ব্র্যান্ড ইন্ডিকেটর ফর মেসেজ আইডেন্টিফিকেশন (বিআইএমআই)’ প্রযুক্তির সর্বশেষ বাস্তবায়ন নতুন এই আপডেট। ২০২০ সালে জিমেইল-এ এই প্রযুক্তির পরীক্ষা শুরু করে গুগল। প্রাথমিকভাবে, ‘বিআইএমআই’ তালিকাভুক্ত বিভিন্ন ব্র্যান্ড এতে নিজেদের ইমেইল বার্তায় যাচাইকৃত লোগো যুক্ত করার সুযোগ পায়। আর নীল রঙের টিক চিহ্ন ‘সম্ভবত প্রেরকের বৈধতার তুলনামূলক স্পষ্ট সূচক’ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তবিষয়ক সাইট এনগ্যাজেট।

ব্যবহারকারী জিমেইলে কোনো নীল টিক চিহ্নের ওপর মাউসের কারসর ঘোরালে তিনি একটি ‘পপ আপ’ দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে ‘এই ইমেইল বার্তার প্রেরক যাচাই করেছেন যে তারাই এই ডোমেইন (যেখান থেকে মেইল এসেছে) ও প্রোফাইল ছবিতে থাকা লোগোর মালিক।
এই ‘পপ আপ’-এর সঙ্গে থাকা এক লিংক ব্যবহারকারীকে এমন এক পেইজে নিয়ে যাবে, যেখানে এ নিয়ে আরও তথ্য রয়েছে।

“শক্তিশালী ইমেইল যাচাইকরণ ব্যবস্থা ব্যবহারকারী ও বিভিন্ন ইমেইল সুরক্ষায় স্প্যাম শনাক্ত ও বন্ধ করতে সহায়তা দেয়। পাশাপাশি, প্রেরকদের বিভিন্ন ব্র্যান্ডের আস্থা অর্জনেও সহায়ক হিসেবে কাজ করে এটি।” –এক ব্লগ পোস্টে লিখেছে গুগল।

“বিভিন্ন ইমেইল সোর্সে আস্থা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি এটি প্রাপকদের এমন এক অভিজ্ঞতা দেয়, যাতে সবার জন্য উন্নত ইমেইল ইকোসিস্টেম তৈরি হয়।”

ফিচারটি সকল জিমেইল ব্যবহারকারীর কাছে পৌঁছাতে সময় লাগতে পারে এ সপ্তাহের শেষ নাগাদ পর্যন্ত। এই সময়ের মধ্যে বিভিন্ন ‘ওয়ার্কস্পেস’ অ্যাডমিন নিজেদের কোম্পানির জন্য ‘বিআইএমআই’ সেটআপ-এ সহায়তা দিতে পারেন বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

সূত্র : এনগ্যাজেট

শেয়ার করুন

পাঠকের মতামত