আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

ডিপসিকের চমকে এআই চিপের ব্যবসা রমরমা

ডিপসিকের চমকে এআই চিপের ব্যবসা রমরমা

ছবিঃ এলএবাংলাটাইমস

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখনো চিপ শিল্পের মূল চালিকা শক্তি হলেও গ্রাহকদের মধ্যে এর প্রবৃদ্ধি অসমান হতে পারে বলে জানিয়েছে ইউরোপের শীর্ষ চিপ নির্মাণ সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এএসএমএল। বুধবার (২৯ জানুয়ারি) প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও ক্রিস্টোফ ফুকেট এক বিবৃতিতে বলেন, কিছু গ্রাহক এআই প্রযুক্তির সুবিধা ব্যাপকভাবে পাচ্ছে, অন্যরা তুলনামূলক কম লাভবান হচ্ছে।

ফুকেট বলেন, এআই’র চাহিদা যদি শক্তিশালী থাকে এবং গ্রাহকরা সক্ষমতা বাড়াতে পারে, তাহলে আমাদের রাজস্ব পূর্বাভাসের সর্বোচ্চ সীমা অর্জন করা সম্ভব। তবে কিছু গ্রাহকের অনিশ্চয়তা এখনো রয়ে গেছে, যা আমাদের পূর্বাভাসের নিম্নতম সীমাকে যৌক্তিক করে তোলে।

প্রযুক্তি বাজারে ডিপসিকের ধাক্কা

এএসএমএল ২০২৫ সালে তাদের রাজস্ব ৩০ থেকে ৩৫ বিলিয়ন ইউরো (৩১ থেকে ৩৬ বিলিয়ন মার্কিন ডলার) হবে বলে পূর্বাভাস দিয়েছে, যা ২০২৪ সালের ২৮ দশমিক ৩ বিলিয়ন ইউরোর তুলনায় বেশি।

এ সপ্তাহে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিকের নতুন ও কার্যকর এআই কম্পিউটিং পদ্ধতি বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। এর ফলে শক্তিশালী এআই হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা এবং বিনিয়োগের বর্তমান প্রবণতা অব্যাহত থাকবে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নতুন এই প্রযুক্তির কারণে এআই চিপ নির্মাতা এনভিডিয়া এবং অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ারদর সম্প্রতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এএসএমএল’র সবচেয়ে বড় গ্রাহক তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালে তাদের এআই-সম্পর্কিত চিপ থেকে আয় দ্বিগুণ হবে এবং আগামী পাঁচ বছরে এটি ৪৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে। তবে ডিপসিকের নতুন উদ্ভাবনের কারণে টিএসএমসিসহ এআই চিপ নির্মাতাদের বাজারমূল্য কমে গেছে।

এএসএমএল জানিয়েছে, ২০২৫ সাল থেকে তাদের চীনে বিক্রির হার স্বাভাবিক অবস্থায় ফিরবে। ২০২৩ ও ২০২৪ সালে এটি ‘অস্বাভাবিকভাবে বেশি’ ছিল। প্রতিষ্ঠানটি আশা করছে, ২০২৫ সালে চীনে তাদের বিক্রির হার ২০ শতাংশ হবে, যা ২০২৪ সালে ছিল ৪১ শতাংশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত