আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

পৃথিবীর মতো সাত গ্রহের সন্ধান

পৃথিবীর মতো সাত গ্রহের সন্ধান

সৌরজগতের নিকটবর্তী একটি নক্ষত্রকে ঘিরে ঘূর্ণায়মান অন্তত সাতটি গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। যেগুলো দেখতে অনেকটা পৃথিবীর মতো ।

বুধবার নেচার জার্নালে প্রকাশিত হয় বিজ্ঞানীদের নতুন এই আবিষ্কার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নাসার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনেও এই বিষয়ে জানানো হয়।

নতুন আবিষ্কৃত এই গ্রহগুলো পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ (২৩৫ ট্রিলিয়ন মাইল) দূরের একটি নক্ষত্রকে ঘিরে প্রদক্ষিণ করছে। অত্যন্ত শীতল ও অপেক্ষাকৃত ছোট আকৃতির ওই নক্ষত্রের নাম দেওয়া হয়েছে টিআরএপিপিআইএসটি-১। গবেষণায় নেতৃত্ব দেওয়া বেলজিয়ামের লিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ মাইকেল গালোন বলেন, এই প্রথম একই নক্ষত্র ঘিরে এ ধরনের এতগুলো গ্রহ পাওয়া গেছে।

নাসা তাদের স্পিৎজার স্পেস টেলিস্কোপ ও ভূমিতে বসানো টেলিস্কোপের সাহায্যে এই গ্রহগুলোর সন্ধান পেয়েছে।

এ ঘটনাকে বিরল হিসেবে মনে করছেন বিজ্ঞানীরা। এর কারণ হিসেবে তারা বলছেন, এসব গ্রহ পৃথিবীর আকৃতির এবং এগুলোর পৃষ্ঠে পানি থাকতে পারে। তার অর্থ গ্রহগুলোর আবহাওয়া প্রাণের জন্য উপযুক্ত হতে পারে। এর মধ্যে তিনটি গ্রহে (টিআরএপিপিআইএসটি-১ ই, এফ ও জি) সম্ভাবনা বেশি। কেননা এগুলোতে তরল পানি কিংবা মহাসাগর থাকতে পারে।

তারা বলছেন, গ্রহগুলো শক্ত গঠনের। তবে এগুলো বৃহস্পতি গ্রহের মতো গ্যাসীয় নয়, বরং শিলা দ্বারা গঠিত হতে পারে। এর মধ্যে টিআরএপিপিআইএসটি-১এফ প্রাণের জন্য সবচেয়ে উপযুক্ত। কেননা এই গ্রহটি পৃথিবীর চেয়ে কিছুটা শীতল।


এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি 


শেয়ার করুন

পাঠকের মতামত