আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

চার্জারবিহীন মোবাইল উদ্ভাবন করলেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক দল

চার্জারবিহীন মোবাইল উদ্ভাবন করলেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক দল

 চার্জার বা ব্যাটারি ছাড়া মোবাইল ফোন চলবে না- এই ধারণায় ইতি পড়ে গেল। উদ্ভাবন হয়েছে এমন এক ধরনের মোবাইল, যা ব্যাটারি বা বৈদ্যুতিক চার্জ ছাড়াই কাজ করতে সক্ষম।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দীর্ঘদিন ধরে চেষ্টার পর তৈরি করেছেন ব্যাটারিবিহীন মোবাইল ফোন। ব্যাটারি ছাড়া কেমন করে মোবাইল চলবে, কীভাবে এটি উদ্ভাবন করা হলো, তা নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন তারা। ‘প্রসিডিংস অব দ্য অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি অন ইন্টার-অ্যাক্টিভ, মোবাইল, ওয়্যারেবল অ্যান্ড ইউবিকুইটাস টেকনোলজি’ নামে জার্নালে ১ জুলাই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

গবেষণাপত্রে বলা হয়েছে, ব্যাটারি ছাড়া মোবাইল কাজ করবে আশপাশের আলোকতরঙ্গ বা রেডিও সিগন্যালের সাহায্যে। বৈদ্যুতিক চার্জের প্রয়োজন হবে না।

একটি নমুনা (প্রোটোটাইপ) মোবাইল ফোন তৈরি করেছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। নমুনা ফোনটি মাত্র তিন মাইক্রোওয়াট বিদ্যুৎ পেলেই কাজ করবে। ফলে এ জন্য চার্জারের প্রয়োজন হবে না। অ্যাম্বিয়েন্ট রেডিও সিগন্যাল বা আলোকতরঙ্গ থেকে এ পরিমাণ বিদ্যুৎ টানতে সক্ষম ব্যাটারিবিহীন এই মোবাইলটি।

ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ও গবেষকদলের সদস্য শ্যাম গোল্লাকোটা বলেছেন, ‘প্রথমবারের মতো আমরা এমন একটি মোবাইল উদ্ভাবন করেছি, যা প্রায় জিরো পাওয়ার ব্যবহার করবে।’ তিনি আরো জানান, স্কাইপ-এর সাহায্যে এই মোবাইলে কল রিসিভ ও কথোপকথন করা যাবে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ও গুগল ফ্যাকাল্টি রিসার্চ অ্যাওয়ার্ডসের অর্থায়নে ব্যাটারিবিহীন মোবাইল ফোন উদ্ভাবনের গবেষণা পরিচালিত হয়েছে। এ-সংক্রান্ত গবেষণাপত্রে বলা হয়েছে, রেডিও সিগন্যাল থেকে শক্তি সঞ্চয় করে মোবাইলের বেস স্টেশন থেকে ৩১ ফুট দূরত্ব পর্যন্ত কথোপকথন করা যাবে। তবে আলোকতরঙ্গের সাহায্যে মোবাইলটি চললে, তা বেস স্টেশনের ৫০ ফুট দূরত্ব পর্যন্ত কাজ করবে।


এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত