আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

অ্যান্ড্রয়েড ১১ সংস্করণে ওয়ান-টাইম লোকেশন অ্যাকসেস

অ্যান্ড্রয়েড ১১ সংস্করণে ওয়ান-টাইম লোকেশন অ্যাকসেস

সার্চ ইঞ্জিন গুগল এবার লোকেশন ট্র্যাকিং অনুমতির বিষয়টি একবারই অ্যাপের ক্ষেত্রে নেবে। আগে বিষয়টি প্রতিটি অ্যাপে আলাদাভাবে প্রতিবার নেওয়া হতো। অ্যান্ড্রয়েড ১১ সংস্করণ থেকে এটি একবারই নেওয়া হবে বলে জানা গেছে।
গত বছর আইওএস ১৩ সংস্করণ থেকে লোকেশন ট্র্যাকিং অনুমতি একবারই নেওয়ার অপশন চালু করে অ্যাপল। একই পদ্ধতিতে এবার গুগল কাজটি করলো। ইতোমধ্যে অ্যান্ড্রয়েড ১১ সংস্করণের ডেভেলপার সংস্করণে বিষয়টি সক্রিয় করা হয়েছে।
সাধারণত কোনও অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে লোকেশন ব্যবহারের অনুমতি চাওয়া হয়। আগে এটি প্রতিটি অ্যাপে প্রতিবার ব্যবহারের ক্ষেত্রেই চাওয়া হতো। এবার সেটি অ্যাপ ব্যবহারের শুরুতে একবারই চাওয়া হবে। অ্যাপের পাশাপাশি মাইক্রোফোন ও ক্যামেরা অ্যাকসেসের ক্ষেত্রেও একবারই অনুমতি চাওয়া হবে।
এ সুবিধা চালুর পাশাপাশি গুগল ইতোমধ্যে ‘অ্যালাও অল দ্য টাইম’ নামের অপশনটি মুছে ফেলছে। এর ফলে কোনও অ্যাপ ব্যবহার শুরুর সময় লোকেশন ট্র্যাকিং অনুমতি চাওয়া হবে না। এক্ষেত্রে যেসব অ্যাপ ডেভেলপারদের অ্যাপে লোকেশন অ্যাকসেস প্রয়োজন তাদের সেটিংস থেকে লোকেশন অ্যাকসেস সক্রিয় করার জন্য ব্যবহারকারীদের আলাদা নোটিফিকেশন দিতে হবে।
বিষয়টি নতুনভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু হলেও আগে থেকেই আইওএস ব্যবহারকারীরা পাচ্ছেন। তবে অ্যান্ড্রয়েডের তুলনায় যেহেতু আইওএস অপারেটিং সিস্টেম বেশি দ্রুত কাজ করে তাই স্মার্টফোন ভেদে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কিছুটা সমস্যায় পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তবে এ নিয়ে মুখ খোলেনি গুগল কর্তৃপক্ষ। যেহেতু বিষয়টি এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে তাই চালুর পর ব্যবহারকারীদের ওপর নির্ভর করবে নতুন এই সুবিধা চালুর করার ভালো-মন্দ দিক।

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর