আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

সৌদি আরবে হাউছিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবে হাউছিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ২৬জন বেসামরিক নাগরিক আহত হয়েছে।

ডেইলি সাবাহ জানিয়েছে, বুধবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একটি বিমান বন্দরে এই হামলা চালায় ইয়েমেনের শিয়া হাউছি বিদ্রোহীরা। হাউছিদের বিরুদ্ধে অনেক দিন ধরে লড়াই করছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। অন্য দিকে হাউছিদের পৃষ্ঠপোষকতা করছে ইরান।

সৌদি আরবের আল আরাবিয়া টিভিতে প্রচারিত সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিবৃতিতে বলা হয়েছে, আবহা বিমানবন্দরের আগমন ভবনে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রটি। এতে স্থাপনাটির কিছু ক্ষতি হয়েছে। আহত হয়েছেন ২৬ জন যাদের মধ্যে তিন নারী ও দুটি শিশু রয়েছে। আহতরা সৌদি, ইয়েমেনি ও ভারতীয় নাগরিক। আহতদের মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এই হামলার কঠোর জবাব দেয়া হবে বলে জানিয়েছে সামরিক জোট।

হাউছিদের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি-ইয়েমেন সীমান্ত থেকে ২০০ কিলোমিটর দূরের আল আবহা বিমানবন্দরে ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে তারা। গ্রুপটির মুখপাত্র বলেছেন, এই হামলার অর্থ সৌদি আরবের যে কোন বিমানবন্দরে হামলা চালানোর সামর্থ আমাদের রয়েছে। এটি আমাদের প্রতিপক্ষের জন্য বড় একটি বার্তা।

ইয়েমেনের হাউছি বিদ্রোহীর কয়েক বছর ধরে দেশটির রাজধানী সানা সহ বেশ কিছু অঞ্চল দখল করে রেখেছে। ইরান সমর্থিত এই গ্রুপটির বিরুদ্ধে লড়াই করছে সৌদি আরবসহ কয়েকটি মুসলিম দেশের সামরিক জোট। যদিও এখনো পর্যন্ত হাউছিদের তারা পরাজিত করতে পারেনি।

শেয়ার করুন

পাঠকের মতামত