আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

এবার গোটা ভারতেই এনআরসি চাইছে বিজেপি সরকার

এবার গোটা ভারতেই এনআরসি চাইছে বিজেপি সরকার


ভারত সরকার এবার সারা দেশ জুড়ে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জী তৈরির কাজ শুরু করবে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে এ কথা ঘোষণা করার পর তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

অমিত শাহ জানিয়েছেন, সারা দেশের সঙ্গে আসামেও আবার এই তালিকা করা হবে - এবং আসামের বিজেপি সরকারও বলছে তারা চায় আগের এনআরসি বাতিল করা হোক।

সরকার যদিও আশ্বাস দিচ্ছে সারা ভারত জুড়ে এনআরসি করা হলেও তাতে কোনও ধর্মের মানুষদেরই আতঙ্কিত হওয়ার কিছু নেই; মুসলিম এমপিরা অনেকেই কিন্তু তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন। মমতা ব্যানার্জির মতো কোনও কোনও বিরোধী নেত্রী আবার সাফ জানাচ্ছেন, তাদের রাজ্যে এনআরসি করতেই দেওয়া হবে না।

বস্তুত আসামে মাসতিনেক আগে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে একই ধরনের কর্মসূচি নেওয়ার দাবি উঠছে অথবা এর পক্ষে-বিপক্ষে নানা যুক্তি দেয়া হচ্ছে।কিন্তু বুধবার পার্লামেন্টে বিজেপি এমপি স্বপন দাশগুপ্তর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছেন, আলাদা আলাদাভাবে বিভিন্ন রাজ্যে নয় - সরকার এবার গোটা ভারতেই এক সঙ্গে এনআরসি চালু করার পরিকল্পনা নিয়েছে।

তিনি জানান, ‘এনআরসি প্রক্রিয়া এবার সারা দেশেই হবে - আর স্বভাবতই এর ফলে আসামেও সেটা নতুন করে আবার করতে হবে।’

‘তবে এখানে আমি আবার একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, এতে কোনও ধর্মের মানুষেরই আতঙ্কিত হওয়ার কারণ নেই - কারণ বৈধ নাগরিকরা যাতে এই তালিকাভুক্ত হতে পারেন তার সব ব্যবস্থাই থাকবে।’

বিরোধী কংগ্রেসের মুসলিম এমপি সৈয়দ নাসির হুসেন অবশ্য মনে করিয়ে দিচ্ছেন, অমিত শাহ এর আগে বারবার বলেছেন এনআরসিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানদের ভয় পাওয়ার কিছু নেই - কিন্তু কখনওই মুসলিমদের নাম নেননি। ফলে মুসলিমদের এটা নিয়ে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক বলেই হুসেনের অভিমত।

নিরাপত্তা বিশেষজ্ঞ আরএসএন সিং আবার যুক্তি দিচ্ছেন, ভারতব্যাপী এনআরসি হলেও সেটাকে কখনোই ধর্মের দৃষ্টিতে দেখা উচিত নয়।আরএসএন সিং বলেন, ‘এটা তো একটা জাতীয়তাবাদী পদক্ষেপ - এটা নিয়ে আপত্তি যে কীসের আমার তো সেটাই বোধগম্য নয়।’

‘বৈধ নাগরিকরা এদেশে থাকতে পারবে, বাকিদের নিজের রাস্তা খুঁজে নিতে হবে - এটাই সোজা কথা!’

‘ধর্মীয় নির্যাতনের শিকারদের কথা আলাদা, কিন্তু এটাও তো ভাবতে হবে যারা অবৈধভাবে এদেশে ঢুকে পড়েছে তাদের বোঝা আর আমরা কতদিন টানব?’

এদিকে অমিত শাহের ঘোষণার ঘন্টাকয়েকের মধ্যেই পশ্চিমবঙ্গের মুসলিম-অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে এক জনসভায় গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন, তিনি অন্তত কিছুতেই এনআরসি হতে দেবেন না।

মিস ব্যানার্জি মুর্শিদাবাদে বলেন, ‘বাইরের কিছু লোক বদমায়েশি করে নানাভাবে এনআরসির নাম নিয়ে আপনাদের উত্যক্ত করার চেষ্টা করে যাচ্ছে।’

‘কিন্তু আপনারা মাথায় রাখবেন বাইরের আমদানি করা নেতাদের কথায় কান দেওয়ার কোনও দরকার নেই!’

‘আমরা যারা এই মাটিতে থেকে লড়াই করছি তারা আপনাদের পাশে আছি - আর আমরা কিছুতেই এই বাংলায় এনআরসি হতে দেব না, দেব না!’ বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

এদিকে প্রশ্ন উঠছে কেন আসামেও সরকার এখন নতুন করে আবার এনআরসি করার কথা বলছে?

এর পেছনে একটা বড় কারণ হিসেবে মনে করা হচ্ছে সেখানে প্রকাশিত তালিকায় লক্ষ লক্ষ বাঙালি হিন্দুর নাম বাদ পড়া - যা রাজ্যে ক্ষমতাসীন বিজেপিকে প্রবল অস্বস্তিতে ফেলেছে।

আসামের প্রভাবশালী বিজেপি মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও বলেছেন, "আমরা চাই এখনকার এনআরসি বাতিল করে দিয়ে আসামকেও গোটা দেশের সঙ্গে নতুন এনআরসি প্রক্রিয়াতে সামিল করা হোক।"

‘আর সেখানেও বাংলাদেশ থেকে কোন সালের মধ্যে ভারতে আসা লোকজনের দাবি গ্রাহ্য হবে, সেই কাট-অফ ডেটটাও সারা দেশের জন্য একটাই থাকুক।’

পর্যবেক্ষকরাও মনে করছেন, হিন্দুদের আশঙ্কা দূর করে কথিত অবৈধ বিদেশি তাড়ানোর সফল হাতিয়ার হিসেবেই এখন এনআরসিকে নতুন মোড়কে পেশ করতে চাইছে সরকার।

আর এই পটভূমিতেই আগামিকাল (শুক্রবার) কলকাতার টেস্ট ম্যাচে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার - যার সরকার এনআরসিকে আগাগোড়া ভারতের 'অভ্যন্তরীণ বিষয়' বলেই বর্ণনা করে আসছে।

শেয়ার করুন

পাঠকের মতামত