আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ওবামা ছিলেন অযোগ্য প্রেসিডেন্ট: ট্রাম্প

ওবামা ছিলেন অযোগ্য প্রেসিডেন্ট: ট্রাম্প

করোনাভাইরাস মহামারি পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার প্রসঙ্গ তুলে শনিবার তাকে একহাত নেন বারাক ওবামা। পূর্বসূরির সমালোচনায় মুখ বুজে বসে থাকেননি ট্রাম্প। রোববার মেরিন ওয়ানে হোয়াইট হাউজে ফিরেই ওবামাকে পাল্টা জবাব দিলেন তিনি। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে শনিবার করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা তুলে ধরেন ওবামা। তিনি বলেছিলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো, এই মহামারি ফাঁস করে দিয়েছে যে দায়িত্বে থাকা অনেকেই জানেন তারা কী করছেন। এমনকি তাদের অনেকে দায়িত্ব পালনের ভানও করার প্রয়োজন মনে করেন না।’

ওবামার এ সমালোচনার পর ট্রাম্প তার সম্পর্কে সাংবাদিকদের বলেছেন, ‘দেখুন, তিনি ছিলেন একজন অযোগ্য প্রেসিডেন্ট। আমি এতটুকুই বলতে পারি। পুরোপুরি অযোগ্য।’ পরে টুইটে ট্রাম্পের দল রিপাবলিকান ওবামা প্রশাসনকে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম দুর্নীতিপরায়ণ ও অযোগ্য’ বলে সমালোচনা করেছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত