আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

ধানক্ষেতে আগুন লাগিয়ে কৃষকের প্রতিবাদ

ধানক্ষেতে আগুন লাগিয়ে কৃষকের প্রতিবাদ

ধানের দাম কম হওয়ায় ধানক্ষেতে আগুন লাগিয়ে দিয়ে অভিনব প্রতিবাদ করেছেন এক কৃষক। রোববার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবাদী ওই কৃষকের নাম আব্দুল মালেক শিকদার। তিনি নিজের পাকা ধানক্ষেতে আগুন ধরিয়ে দিয়ে এই প্রতিবাদ জানান। ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

প্রতিবাদী কৃষক আব্দুল মালেক শিকদার বলেন, বাজারে প্রতিমণ ধানের দাম ৫০০ টাকা। অথচ একমণ ধানের উৎপাদন খরচ এক হাজার টাকার উপরে। এছাড়া বর্তমানে একজন ধানকাটা শ্রমিকের মূল্য ৮০০ টাকা থেকে ৮৫০ টাকা। আর একজন শ্রমিক একদিনে এক থেকে দেড়মণ ধান কাটতে পারে। এছাড়া শ্রমিক সংকটের কারণে ক্ষেতের পাকা ধানও সময়মত ঘরে তুলতে পারছি না। তাই কোনো উপায় না দেখে দেশের কৃষকদের পক্ষ থেকে প্রতিবাদ হিসেবে আমি নিজের পাকা ধানক্ষেতে আগুন লাগিয়ে দিয়েছি। যাতে ধানের দাম বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করে।
প্রতিবাদী কৃষক আব্দুল মালেক শিকদার- ছবি: নয়া দিগন্ত

পাইকড়া ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন পাকা ধানক্ষেতে আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। কৃষকদের ধানের ন্যায্য মূল্য দেয়া উচিত। কৃষক ক্ষতিগ্রস্ত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে।

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় এবার বোরো ধানের আবাদ হয়েছে এক লাখ ৭১ হাজার ৭০২ হেক্টর জমিতে। ফলনও হয়েছে ভালো। এ পর্যন্ত জেলায় প্রায় ৩০ ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। ক্ষেতের সব ধান পেকে গেলেও শ্রমিকের অভাবে কৃষক ধান কেটে ঘরে তুলতে পারছেন না।

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক জানান, এই সময়ে ধানের বাজার কিছুটা কম থাকলেও কৃষক যদি ধান সংরক্ষণ করে রাখেন তবে ক’দিন পরেই অধিক মূল্য পাবেন। তাপদাহসহ নানা কারণে বর্তমানে কিছুটা শ্রমিক সংকট রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর