আপডেট :

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

পাকা ধানে আগুন দেয়া সেই কৃষকের ধান কেটে দিলো শিক্ষার্থীরা

পাকা ধানে আগুন দেয়া সেই কৃষকের ধান কেটে দিলো শিক্ষার্থীরা

টাঙ্গাইলের কালিহাতীতে ধান ক্ষেতে আগুন লাগিয়ে অভিনব কায়দায় প্রতিবাদকারী সেই কৃষক আব্দুল মালেক সিকাদারের ক্ষেতের ধান কেটে দিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। জেলার কয়েকটি কলেজের ১৫ জন শিক্ষার্থী বুধবার দুপুরে তার ক্ষেতের ধান কেটে দিয়ে কৃষকের সাথে সহমর্মিতা জানান ও তাদের কষ্টের ভাগী হন।

ধান কাটতে আসা শিক্ষার্থীরা টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ, মাওলানা মোহাম্মদ আলী কলেজ ও লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজে লেখাপড়া করেন।

ধানের দাম কম থাকায় এবং শ্রমিকের দাম অনেক বেশি হওয়ায় রাগে, ক্ষোভে-দুঃখে মালেক সিকদার গত রোববার তার ৫৬ শতাংশ একটি জমির এক কোণে কেরোসিন তেল ঢেলে পাকা ধানে আগুন লাগিয়ে প্রতিবাদ জানান। পরে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মিডিয়ার কল্যাণে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। শিক্ষার্থীদের ধান কেটে দেয়ার বিষয়টি নিয়েও এখন আলোড়ন সৃষ্টি হয়েছে।

ধান কাটতে যাওয়া শিক্ষার্থীরা জানান, এবার টাঙ্গাইলে ধান কাটা শ্রমিকের মজুরি অনেক বেশি। অপরদিকে ধানের দাম কম। এ নিয়ে কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাকা ধানে আগুন লাগিয়ে কৃষক মালেক সিকদার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। এটি খুবই কষ্টের বিষয়। এজন্য শুধু মালেক সিকদারের প্রতি নয়, সারাদেশের কৃষকের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাতেই তারা ধান কেটে দিতে এসেছেন।

লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের শিক্ষার্থী মো. রাফি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে তারা ধান ক্ষেতে আগুন দেয়ার খবরটি জানতে পারেন। তাই মানববিক কারণে তারা মালেক সিকদারের পাশে এসে দাঁড়িয়েছেন।

কৃষক আব্দুল মালেক সিকদার বলেন, প্রতিমণ ধানের দাম ৫০০ টাকা। অথচ একমণ ধানের উৎপাদন খরচ এক হাজার টাকার উপরে। এছাড়া বর্তমানে একজন ধানকাটা শ্রমিকের মূল্য ৮০০ টাকা থেকে ৮৫০। খাওয়া-খরচ দিয়ে একজন শ্রমিকের দাম পড়ে কমপক্ষে একহাজার টাকা। তারপরেও শ্রমিক পাওয়া যায় না। তাই কোন উপায় না দেখে মনের দুঃখে আমি নিজের পাকা ধানে আগুন লাগিয়ে দিয়েছিলাম। যাতে ধানের দাম বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করে। তবে শিক্ষার্থীরা আমার পাশে এসে দাঁড়িয়েছে। এজন্য আমি খুব খুশি।

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এবার বোরো ধানের আবাদ হয়েছে এক লাখ ৭১ হাজার ৭০২ হেক্টর জমিতে। ফলনও হয়েছে ভাল। এ পর্যন্ত জেলায় প্রায় ৩০ ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। ক্ষেতের সব ধান পেকে গেলেও শ্রমিকের অভাবে কৃষক ধান কেটে ঘরে তুলতে পারছেন না।

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর