আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

আম্ফানে বাংলাদেশে বিদ্যুতের ক্ষতি ৭০ কোটি টাকা

আম্ফানে বাংলাদেশে বিদ্যুতের ক্ষতি ৭০ কোটি টাকা

সঞ্চালন এবং বিতরণ মিলিয়ে ঘূর্ণিঝড় আম্পানে বিদ্যুতের ক্ষতি হয়েছে প্রায় ৭০ কোটি টাকা। বিদ্যুৎ বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান এরইমধ্যে ক্ষতির হিসাব দিতে শুরু করেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলাপ করে এ তথ্য জানা গেছে।

শনিবারের (২৩ মে) মধ্যে ক্ষয়ক্ষতির হিসাব বিদ্যুৎ বিভাগে জমা দিতে বলা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, মোট ক্ষতির হিসাব আগামীকাল শনিবার (২৩ মে) অফিসিয়ালি জানা যাবে। তিনি বলেন, বিতরণ কোম্পানিকে ক্ষতির হিসাব দেওয়ার জন্য একটি গাইডলাইন দেওয়া হয়েছিল। সে অনুযায়ী হিসাব তৈরি করে কেউ কেউ পাঠিয়েছিল। তবে তাতে কিছু ঘাটতি থাকায় আবারও হিসাব তৈরি করে পাঠাতে বলা হয়েছে।

জানা গেছে, আম্পানের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের। দেশের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ বিভাগকে জানিয়েছে, আরইবির দুই হাজার ৭০০ বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, ট্রান্সফরমার পুড়ে গেছে ৭৬০টি, বিদ্যুতের ১৯ হাজার মিটার পুড়ে গেছে। এছাড়া, ৩৩ হাজার ৬০০ জায়গায় সরবরাহ লাইনের তার ছিঁড়ে গেছে।

টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ জানতে চাইলে আরইবির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, ‘২৮ থেকে ৩০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।’

আরইবির পাশাপাশি ক্ষতি হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো), নর্দান ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো) এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর।

ওজোপাডিকো জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিতরণকারী এই কোম্পানির ৭৮১টি পোল ভেঙে গেছে। আর এক হাজার ৭১৬টি পোল হেলে পড়েছে। মোট ৪৯০ কিলোমিটার লাইনের ক্যাবল ছিঁড়ে পড়েছে। এছাড়া, ১১৪টি ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শফিক উদ্দিন জানান, তাদের ক্ষতির পরিমাণ ৯ থেকে ১০ কোটি টাকার মধ্যে রয়েছে।

উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিদ্যুৎ বিতরণ করা নেসকোর আর্থিক ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকার মতো হতে পারে বলে নেসকো সূত্র জানিয়েছে।

তবে মোট ক্ষতির হিসাব এখনই বলতে চাননি নেসকো’র ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম। তিনি বলেন, ‘হিসাব এখনও চূড়ান্ত হয়নি।’ রাতের মধ্যে হিসাব চূড়ান্ত করার জন্য সব জায়গার ক্ষতির হিসাব নিচ্ছেন তিনি।

এদিকে কুষ্টিয়ায় পিজিসিবির একটি সাবস্টেশন পুড়ে গেছে। এই সাবস্টেশনের জন্য নতুন ট্রান্সফরমারের দাম ২০ কোটি টাকা বলে পিজিসিবি জানিয়েছে।

বুধবার (২০ মে) বিকালে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাঞ্চলের বিদ্যুতের অবকাঠামোও। আরইবি বলছে, এখনও তাদের ২৭ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আজ ও কালকের (শুক্র ও শনিবার) মধ্যে প্রায় সব বিতরণ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে যশোর ও সাতক্ষীরার কিছু এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে একটু বেশি সময় লাগবে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর