আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

নিউইয়র্কে কমিউনিটি সংগঠক আলকাসের ইন্তেকাল, প্রবাসী নেতৃবৃন্দের শোক

নিউইয়র্ক প্রবাসী কমিউনিটি এক্টিভিটস ও সংগঠক মোঃ আলকাস উদ্দিন আহমেদ (৬৩) ইন্তেকাল করেছেন,ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সপ্তাহদিন হাসপাতালে চিকিত্সাধীন থাকার পর গত ১৬ই জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় এলমাস্ট হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মত্যুকালে তিনি একমাত্র পুত্র ও ২ কন্যা, স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুম এখলাসের দেশের বাড়ী সিলেট শহরতলীর খাদিমপাড়ায়।আলকাসের একান্ত আত্মীয় সাংবাদিক হাবীবুর রহমান হাবীব জানান,মরহুম মো আলকাস উদ্দিন আহমেদ একজন ভাল সংগঠক ও কমিউনিটি এক্টিভিটস ছিলেন।তিনি বৃহত্তর সিলেটর আম্ব্রেলা সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অফ নিউইয়র্ক এর সহ-সভাপতির দায়িত্ব সুচারু রূপে আন্জাম দিয়েছিলেন।

এখলাস দীর্ঘদিন ধরে হাই ডায়াবেটিস, ব্লাড পেশার সহ নানাবিধ জটিল রোগে ভুগছিলেন।তিনি আরো জানান,মরহুম এখলাসের নামাযে জানাযা শুক্রবার বাদ জুমা জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয় এবং ঐদিন রাত সাড়ে দশটায় এমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পাঠানো হয়।২১শে জানুয়ারি সোমবার বাংলাদেশ সময় সকাল এগারোটায় সেখানে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাঁর মা-বাবার পাশে পারিবারিক কবরস্থানে দাফন-কাপন সম্পন্ন করা হয়।

এদিকে মরহুম আলকাসের ইন্তেকালে নিউইয়র্কের বিভিন্ন সামাজিক সংগঠন, পত্রিকার সম্পাদক সহ কমিউনিটির বিভিন্ন স্তরের  ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
 
শোক প্রকাশ: কমিউনিটির পরিচিতমুখ মরহুম আলকাস ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সোসাইটি ইনকের সভাপতি কামাল আহমেদ,সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ এসোসিয়েশন অফ নিউইয়র্কের সভাপতি বদরুল হোসেন খান,সেক্রেটারি জুয়েল চৌধুরী,বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনকের সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান,বর্তমান সভাপতি মোঃ মস্তফা কামাল,সেক্রেটারি মুহিবুর রহমান,প্রচার সম্পাদক জাকির হোসেন,সাংবাদিক হাবীবুর রহমান হাবীব ও ইয়র্ক বাংলা সম্পাদক রশীদ আহমদ,জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি শাহ মোঃ মিজান,সিলেট সদর সমিতি ইউএসএ'র সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী ও সাবেক ছাত্রনেতা শাহাবুদ্দিন,ম্যানহাটনের আসসাফা ইসলামিক সেন্টারের ইমাম ও খতীব মাওলানা রফিক আহমদ রেফায়ী প্রমূখ।
নেতৃবৃন্দ, গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্বার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর