আপডেট :

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

সিলেটে মারা যাওয়া সেই নারী করোনায় আক্রান্ত ‍ছিলেন না: আইইডিসিআর

সিলেটে মারা যাওয়া সেই নারী করোনায় আক্রান্ত ‍ছিলেন না: আইইডিসিআর


সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মারা যাওয়া যুক্তরাজ্য ফেরত সেই নারীর শরীরে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে জানিয়েছে সরকারের সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আইইডিসিআর’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, আইইডিসিআরের পরীক্ষায় ওই নারীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন ওই নারী। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার বাসিন্দা।

জ্বর, সর্দি, কাশির সঙ্গে শাসকষ্টের উপসর্গ দেখা দিয়ে গত ২০ মার্চ ওই নারীকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাসের মত উপসর্গ থাকায় তাকে রাখা হয় আইসোলেশনে।

দুই দিন আইসোলেশনে থাকার পর গত রবিবার ভোররাতে মারা যান ৬১ বছর বয়সী ওই নারী। সংক্রমণবিধি অনুযায়ী ওইদিনই তাকে নগরীর মানিকপীর কবরস্থানে দাফন করা হয়।

মারা যাওয়া সেই নারী পরিবারের সবাইকে বাধ্যতামূলক হোমকোয়ারেন্টাইনে পাঠায় জেলা প্রশাসন।

গত বছরের শেষ দিন চীনের উহান শহরে প্রথম করোনাভাইসের রোগী শনাক্ত হয়। এরপর এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত প্রাণসংহারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে সাড়ে ১৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

গত ৮ মার্চ বাংলাদেশেও প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন দুইজন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

শেয়ার করুন

পাঠকের মতামত