আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

চিলি চিকেন রেসিপি

চিলি চিকেন রেসিপি

রেস্তরাঁর চিলি চিকেন খেতে ভালোবাসেন খুব? তাহলে ঝটপট দেখে নিন আতিয়া হোসেন তনীর চিলি চিকেন রেসিপি। তৈরিতে সময় লাগবে খুবই কম। আর হার মানাবে রেস্তরাঁর চিলি চিকেনের স্বাদকেও। চলুন, দেখে নিই।
উপকরণ

হাড় ছাড়া মুরগির মাংস কিউব করে কাটা ২০০ গ্রাম
ক্যাপসিকাম ২-৩ টি কিউব করে কাটা
শুকনো মরিচ ফালি ২-৩ টি ( অথবা ইচ্ছেমত )
পেঁয়াজ ( চার টুকরা করে ভাঁজ খুলে নেয়া )
সয়াসস ১ টেবিল চামচ
উসটার সস ১ চা চামচ
রসুন কুচি ১ টেবিলচামচ
আদা কুচি ১ টেবিলচামচ
ডিম একটি
কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ + ১ চা চামচ
চিকেন স্টক ১ কাপ
কাজুবাদাম ( ইচ্ছে )
চিলি - গার্লিক সস
চিনি সামান্য
সেসামি অয়েল ২-৩ টেবিল চামচ
সয়াবিন তেল ( চিকেন ভাজার জন্য )
পেঁয়াজ পাতা গার্নিশের জন্য

প্রণালী-একটি বাটিতে কিউব করে কাটা মুরগির টুকরাগুলো নিয়ে এর সাথে কর্নফ্লাওয়ার ( ৩ টেবিলচামচ ), লবণ, একটি ডিম ফেটিয়ে ভালো মত চিকেনের সাথে মিশিয়ে নিন।-প্যানে তেল গরম করে লাল করে মুরগির টুকরা গুলো ভাজতে হবে।-আরেকটি প্যানে সেসামি তেল দিয়ে আদা কুচি - রসুন কুচি , শুকনা মরিচ ফালি দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে।-পেঁয়াজ কিউব , কাপ্সিকাম কিউব , কাজুবাদাম দিয়ে ভালো মত নেড়েচেড়ে চিলি - গার্লিক সস, সয় সস , লবণ , গোলমরিচ গুঁড়ো ,সামান্য চিনি দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে।-চিকেন স্টক দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে।-এরপর আগে থেকে ভেজে রাখা চিকেন দিয়ে ভালোমত নেড়েচেড়ে এর সাথে ১ টেবিলচামচ কর্ণফ্লাওয়ার এর সাথে ২ টেবিলচামচ পানি মিশিয়ে অল্প অল্প করে দিতে হবে।-ঘন হয়ে আসলে নামাতে হবে। পেঁয়াজ পাতা দিয়ে গার্নিশ করে গরম গরম পরিবেশন।

শেয়ার করুন

পাঠকের মতামত