আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ঘরে বসে আপনিও বানাতে পারেন এনার্জি ড্রিংকস

ঘরে বসে আপনিও বানাতে পারেন এনার্জি ড্রিংকস

অনেকেই এনার্জি ড্রিংকস খেতে পছন্দ করেন। বাজারে যেসব এনার্জি ড্রিংক পাওয়া যায় তা সুগার এবং ক্যাফেইনে পরিপূর্ণ। কিন্তু প্রাকৃতিক সব উপাদান দিয়ে ঘরে বসেই বানিয়ে ফেলা যায় এনার্জি ড্রিংকস। এমনই চারটি প্রণালী থাকলো আজ:

মিষ্টি আলুর স্মুদি

মিষ্টি আলু তো আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। কিন্তু জুস বা স্মুদি বানিয়ে কয়জনই বা খাই। আজ দেখুন মিষ্টি আলুর স্মুদি বানানোর কৌশল।

যা লাগবে

বেক করা মিষ্টি আলু- অর্ধেক

ফ্যাটবিহীন দই- আধাকাপ

আমন্ড মিল্ক- আধাকাপ

কলা- অর্ধেক

কোকোয়া পাউডার- ১ চা চামচ

চিয়া বীজ- ১ চা চামচ

আইস কিউব- ৩টি

প্রণালী- এগুলো সব একত্রে ভালো করে ব্লেন্ড করুন। এই উপকরণ দিয়ে মোট তিন কাপ স্মুদি বানানো সম্ভব।

ড. গ্রিন ডেটোক্স স্মুদি

শাক বা লেবু দিয়ে নিমিষেই বানিয়ে ফেলা যায় এক ধরনের স্মুদি।

যা লাগবে

একমুঠো পালংশাক

খোসা কেটে বাদ দেওযা অর্ধেক লেবু

এক চিমটি আদা

খোসা ছাড়ানো অর্ধেক শসা

অল্প পরিমাণে ধনেপাতা

এক কাপ ডাবের পানি

চাইলে অরগানিক স্টিভিয়া অথবা একটি খেজুর বা বরফ মেশাতে পারেন।

প্রণালী- বানানো খুব সহজ। শুধু পরিমান মতো ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করতে হবে।

আপেল-কলার এনার্জি শেক

বিকেল বেলায় একটু ক্লান্ত বা একঘেয়ে লাগলে এনার্জির জন্য বানিয়ে নিতে পারেন আপেল-কলার এনার্জি শেক।

যা লাগবে

দুটো মাঝারি আকারের খোসা ছাড়ানো আপেল

ডিপ ফ্রিজে রাখা দুটি কলা

৩-৪টা খেজুর

২ চা চামচ নাট বাটার

আধা কাপ বরফ

প্রণালী- একদম মিহি না হওয়া পর্যন্ত ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর নিজের মতো করে গ্লাস বা কাপে পরিবেশন করুন।

তরমুজের স্মুদি

গরমের দিনে তরমুজ দারুণ উপকারী। তাই ঘরে বসে ঝটপট বানিয়ে ফেলুন তরমুজের দারুণ এক স্মুদি।

যা লাগবে-

১/২ কাপ লেমোনেড

২ কাপ কাটা তরমুজ

১ কাপ ঠাণ্ডা স্ট্রবেরি

অর্ধেক লেবুর রস

প্রণালী- শুধু উপকরণ সংগ্রহ করলেই যথেষ্ট। এবার শুধু ব্লেন্ড করুন আর পান করুন।


এলএবাংলাটাইমস/এলআরটি/সি

শেয়ার করুন

পাঠকের মতামত