আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

করোনা: দুই সপ্তাহে হাসপাতালে রোগী বেড়েছে ৫০ শতাংশ

করোনা: দুই সপ্তাহে হাসপাতালে রোগী বেড়েছে ৫০ শতাংশ

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসের সংক্রমণে দ্বিতীয় দফা বিপর্যস্ত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গত দুই সপ্তাহের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ।

ক্রমবর্ধান সংক্রমণ নতুন করে ভাবাচ্ছে কর্তৃপক্ষকে। স্বাস্থ্য কর্মকর্তা ও রাজ্য কর্তৃপক্ষ নতুন করে আরো কঠোর নীতিমালা বাস্তবায়ন করার কথা ভাবছে।

করোনা তথ্য বিশ্লেষণ অনুসারে, দেশে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ৭৯ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১৪ দিনে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ।

করোনার সংক্রমণ মোকাবেলায় নতুন স্বাস্থ্যবিধি ও নীতিমালা জারি করা হয়েছে অনেক রাজ্যে। নিউইয়র্কে গত সাতদিনে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় পাবলিক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া মিনেসোটায় সকল ব্যবসা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট এবং পানশালা কমপক্ষে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

সংক্রমণ সবচেয়ে বেশি বেড়েছে দেশটির মধ্য- পশ্চিমাঞ্চলে। সেখানে আগের থেকে সংক্রমণ বেড়েছে ৫৬ শতাংশ।

লস এঞ্জেলেসে আগামী কয়েক সপ্তাহে ক্রমাগত করোনার সংক্রমণ বাড়তে থাকলে স্টে-এট-হোম জারি হতে পারে। এই নীতিমালা বাস্তবায়ন হলে বাসিন্দাদের নির্দিষ্ট সময় বাড়িতে বাধ্যতামূলকভাবে থাকতে হবে।

তবে কাউন্টি কর্তৃপক্ষ বলছে, সম্পূর্নরুপে লকডাউন না দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে। থ্যাংকসগিভিং হলিডের সময় করোনার সংক্রমণ আরো বেড়ে যাওয়ার আশংকা করছে কর্তৃপক্ষ।

তাই সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে কিছু নীতিমালা জারি করা হয়েছে৷ নতুন নীতিমালা অনুযায়ী, সকল ব্যবসাপ্রতিষ্ঠান, বার এবং পানশালা রাত দশটার সময় বন্ধ করতে হবে।

এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ির বাহিরে সর্বোচ্চ ১৫ জন বাসিন্দা অথবা ৩টি বাড়ির বাসিন্দারা একত্রিত হতে পারবে। এর আগে সর্বোচ্চ কতোজন বাইরে একত্রিত হতে পারবে, সেই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা ছিলো না৷

এছাড়া রেস্টুরেন্টে আসন সংখ্যার সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। অন্যান্য ব্যক্তিগত অফিসে ২৫ শতাংশে কমিয়ে আনা হয়েছে।

নতুন নীতিমালায় নেইল পার্লার ও অন্যান্য ব্যক্তিগত কেয়ার শপেও পরিবর্তন আনা হয়েছে৷ আগে থেকে বুকিং দিয়ে দিয়ে সেবা নিতে হবে।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত