আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ভার্জিনিয়াতে পিপলএনটেক-এর আইটি জব সেমিনার অনুষ্ঠিত

ভার্জিনিয়াতে পিপলএনটেক-এর আইটি জব সেমিনার অনুষ্ঠিত

গত ১১ই আগস্ট শনিবার ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলোজি (পিপলএনটেক) এর ভার্জিনিয়া ক্যাম্পাসে আইটি জব সেমিনার অনুষ্ঠিত হয়েছে । অড জব ছেড়ে উন্নত জীবন গড়তে , সহযোগিতার অংশ হিসেবে পিপলএনটেক এ বিশেষ উদ্দ্যোগ গ্রহণ করে। ইতিমধ্যেই পেনসিলভানিয়া ও নিউজার্সীর আটলান্টিক সিটিতে জব সেমিনার অনুষ্ঠিত হয় , যেখানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করে এবং আইটি প্রশিক্ষণ গ্রহণে পিপল এন টেকের আহবানে সাড়া দেয়।

সোনার হরিণ হাতে পাবার স্বপ্ন নিয়ে হাজার হাজার বাংলাদেশি যে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিলেন, এখন তা আর স্বপ্ন নয়।পিপল এন টেক সে স্বপ্ন বাস্তবে রুপ দিতে সক্ষম হয়েছে- আলাপচারিতায় এমনটি বলছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্রকৌশলী আবুবকর হানিপ ।

তিনি বলেন , আগে যুক্তরাষ্ট্রের আইটি প্রতিষ্ঠানে স্বল্প সংখ্যক বাংলাদেশি কর্মরত ছিলেন যাদের প্রত্যেকেই বাংলাদেশ বা যুক্তরাষ্ট্রে আইটিতে স্নাতক / স্নাতকোত্তর ডিগ্রীপ্রাপ্ত। কম্পিউটার সায়েন্স, ইন্জিনিয়ারিং বা আইটি ডিগ্রী ছাড়াও মেধা, যোগ্যতা ও অধ্যবসায় দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আইটিতে জব পাওয়া সম্ভব সেটাই প্রমাণ করেছে পিপলএনটেক। আইটিতে পিপলএনটেক পুরোনো ধ্যান-ধারনা পাল্টে দিয়েছে। মাত্র চার মাসের প্রশিক্ষণ শেষে একজন বাংলাদেশি বছরে ৮০ হাজার থেকে ২ লাখ ডলার বেতনে চাকুরী পাচ্ছেন। প্রতিষ্ঠানটি গত ১৫ বছরে প্রায় ৫ হাজার বাংলাদেশিকে চাকুরি পেতে সহায়তা করেছে।

তিনি আরও জানান, পিপলএনটেকের প্রশিক্ষণ শেষে চাকুরি প্রাপ্তির  সংখ্যা আগের তুলনায় আরও বেড়ে গেছে কেননা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে কর্মী আনার পরিবর্তে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের প্রাধান্য দিচ্ছে। সেই সাথে পিপলএনটেক আপডেটেড কারিক্যুলামে সেলেনিয়াম, কিউটিপি/ইউএফটি, ডাটাবেইজ এডমিনিস্ট্রেশন, ডেভঅফস, ফ্রন্টএন্ড ডেভেলপমেন্ট এই পাঁচ বিষয়ে প্রশিক্ষণ দানের ফলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাকুরি প্রাপ্তির হার যেকোনো সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে। পিপলএনটেকের প্রশিক্ষণ শেষে যেখানে গড়ে প্রতিমাসে ২০ জন শিক্ষার্থী চাকুরি পেতেন সেখানে বর্তমানে তা বেড়ে ৪০ থেকে ৫০ জনে উন্নীত হয়েছে। এহেন পরিস্থিতিতে সুযোগকে কাজে লাগাতে প্রকৌশলী আবু হানিপ বিভিন্ন স্থানে জব সেমিনারের মাধ্যমে বাংলাদেশিদের উদ্বুদ্ধ করে চলেছেন।

প্রতিষ্ঠানের ম্যানেজার ও টেকনিক্যাল রিক্রুটার তাসনিম সুহার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি এবং গেস্ট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন ভার্জিনিয়া ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজির সম্মানিত প্রেসিডেন্ট ডক্টর এসটি মার্টিন মা । আরও বক্তব্য রাখেন পিপল এন টেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ।

বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদেরকে নিন্ম ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে-
Address: 1604 Spring Hill Rd, Suite # 302 , Vienna, VA 22182
Tel: 1-855-JOB-PIIT(1-855-562-7448)
Email: info@peoplentech.com
Visit website:
www.peoplentech.com

শেয়ার করুন

পাঠকের মতামত