আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

প্রবাসী সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলুর জন্মদিন

প্রবাসী সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলুর জন্মদিন

২৪ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্রবাসী সাংবাদিক, সংগঠক ও রাজনীতিবিদ এবং উত্তর আমেরিকা থেকে প্রকাশিত নিউজ ম্যাগাজিন ‘দিনবদল‘-এর সম্পাদক বিশ্বজিৎ দে বাবলুর জন্মদিন। সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু ৮০ দশকের আজকের এ দিনে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৭নং করগা‍ঁও ইউনিয়নের অতীত ঐতিয‍্যবাহী জন্তরী গ্রামে বিশিষ্ট কায়স্থ পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা বেনু লাল দে এব‌ং মাতা সবিতা ঘোষ উভয়ই অব‌‍সরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শি‍ক্ষক বর্তমানে আমেরিকা প্রবাসী। দুই ভাই এক বোনের মধ্যে তিনি বাবা মায়ের ১ম সন্তান।
বিশ্বজিৎ দে বাবলু ২০০১ সালে নবীগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নরত অবস্থায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমেরিকায় অভিবাসন নিয়ে আসার পর থেকেই বিভিন্ন সময়ে এনটিভি ইউসএ, বাংলাদেশের ডিবিসি নিউজ, এটিএন বাংলা, মিলিনিয়াম টিভি এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাপত্রিকা, সাপ্তাহিক বর্ণমালার, অনলাইন নিউজ পোর্টাল বাপস নিউজ, বোস্টন বাংলা ডট কম, ইউএসএ বাংলা নিউজ ডট কম, খবর ডট কম, সিলেটের আলাপ ও বাংলাদেশের জাগো নিউজ২৪ -এর যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। বিশ্বজিৎ দে বাবলু ২০১৫ সালের প্রথম দিকে উত্তর আমেরিকা থেকে বাংলায় ভাষায় প্রকাশিত নিউজ ম্যাগাজিন ‘দিনবদল‘ এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার সম্পাদিত নিউজ ম্যাগাজিন দিনবদল প্রবাসে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। তিনি এক যুগেরও অধিক সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত রয়েছেন।
সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু ২০০৮ সালে নন্দিনী দে বুবুল সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির এক ছেলে এক মেয়ে রুদ্রজিৎ দে বান্টি ( ৮) এবং চন্দ্রিকা দে মন্টি (৩)। বিশ্বজিৎ-এর প্রিয় রং লাল-সবুজ।
যুক্তরাষ্ট্রের নিউজার্সি  স্টেটের টোটোয়া সিটিতে তিনি দীর্ঘদিন বসবাস করছেন।নিউজার্সির স্টেট অফ ডিভিশন অফ মেন্টাল হেলথ এন্ড এডিডিসিশন সার্ভিসে এসিস্ট্যান্ট থেরাপি প্রোগ্রামার হিসাবে গ্রে-স্টোন পার্ক সাইকিয়াট্রিক হাসপাতালে কাজ করছেন । কাজের ফাঁকে সাংবাদিকতায় আর সোশ্যাল  ওয়ার্ক করে নিয়েই বেশির ভাগ সময় ব্যয় করেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত