আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ইতালিতে বরিশাল বিভাগ, জেলা ও বিভাগীয় যুব সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইতালিতে বরিশাল বিভাগ, জেলা ও বিভাগীয় যুব সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বরিশাল বিভাগ সমিতি ইটালী, বরিশাল জেলা সমিতি ইটালী ও বরিশাল বিভাগীয় যুব সমিতি ইটালীর পূর্ণাঙ্গ কার্যকরী  কমিটি গঠনের লক্ষে আলোচনা সভার আয়োজন করে।
রোমের সুন্দরবন রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি কামরুল আহসান মিন্টু ও পরিচালনা করেন বরিশাল জেলা সমিতির সভাপতি ফিরোজ খান।

প্রধান অতিথি বরিশাল বিভাগ সমিতির প্রধান উপদেষ্টা লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতির সম্মানিত সদস্য আতিয়ার রাসুল কিটন, সিনিয়র সহ সভাপতি মুজিবুর সিকদার, সহ সভাপতি আল আমিন ভুঁইয়া, ওয়াহিদুজ্জামান সবুজ, সহ সাধারন সম্পাদক শাহীন হাওলাদার, সদস্য নাজমুল আহসান, বরিশাল জেলা সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন, বরিশাল বিভাগীয় যুব সমিতির সভাপতি নাসির উদ্দিন খান, সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান, সিনিয়র সহ সভাপতি মোঃ ইব্রাহিম,  সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ অনেকে।

প্রধান অতিথি বরিশাল বিভাগ সমিতির প্রধান উপদেষ্টা লুৎফর রহমান বলেন" প্রবাসে এই আঞ্চলিক ও সামাজিক সংগঠন গুলো তৈরিই হয় শুধুমাত্র এই কমিউনিটির সেবা প্রদানের লক্ষে। কিন্তু বর্তমান সময়ে লক্ষণীয় একটি বিষয় তা হলো গঠন তন্ত্র অনুযায়ী সংগঠন গুলো চলছে না যার ফলে সৃষ্টি হচ্ছে সামাজিক বিভাজন গুলো।" তিনি আরো বলেন" গঠন তন্ত্র অনুযায়ী সৃষ্টি এই বরিশাল বিভাগ সমিতি, জেলা সমিতি এবং বরিশাল বিভাগীয়যুব সমিতি রোমে অবস্থান রত বাংলাদেশিদের জন্য কাজ করবে।"

সভাপতি কামরুল আহসান মিন্টু পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন এবং বলেন" এই সমিতি শুধু মাত্র বনভোজন ও দুই একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং ইমিগ্রেশন সংশ্লিষ্ট জটিলতা, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ক্ষুদ্র ঋণ সেই সঙ্গে আগামী প্রজন্মের জন্য বিশেষ কিছু পদক্ষেপ যা বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে জানাবে।"

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত