আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ভার্জিনিয়ায় বাগডিসির ‘পান্তা-ইলিশ’ অনুষ্ঠান

ভার্জিনিয়ায় বাগডিসির ‘পান্তা-ইলিশ’ অনুষ্ঠান

গত ১লা সেপ্টেম্বর, ২০১৮ রোজ শনিবার স্প্রিংফিল্ডের লেক এক্কোটিংক পার্কে বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি’র(বাগডিসি) আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসীদের এক ভিন্নধর্মী অনুষ্ঠান-  “পান্তা-ইলিশ”।  প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে “পান্তা-ইলিশ” অনুষ্ঠান প্রবাসের আঙ্গিনায় এনে দিয়েছে স্বদেশী  সংস্কৃতির এক ভিন্ন মাত্রা।  ওয়াশিংটন মেট্রো এলাকার সামাজিক, সাংগঠনিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুল লোক সমাগমে “পান্তা-ইলিশ” অনুষ্ঠানটি প্রকৃতির খোলা পরিবেশে হয়ে উঠে আনন্দমুখর, প্রানবন্ত।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করে দুই দেশের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা প্রদর্শন করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করে ছোট্টমনি অধরা ও অবনতি। এর পর একটি দেশাত্ববোধক গানের মধ্য দিয়ে আয়োজিত “পান্তা-ইলিশ” অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।

বাগডিসি’র সেক্রেটারি এ্যান্থনী পিউস গোমেজের সঞ্চালনায় আয়োজিত মূল অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্যের ঝংকারে, সবার আলাপচারিতায় অনুষ্ঠান ছিল সবার সত্যিই উৎসবমূখর। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাগডিসি’র সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর এবং তিনি অনুষ্ঠানে উপস্থিত বাগডিসি’র দু’জন শুভাকাংখী ডক্টর গোলাম মোস্তফা কাঞ্চন ও ইন্জিনিয়ার আবু নাসের হোসাইন কে পরিচয় করিয়ে দেন।

বাগডিসি’র কালচারাল সেক্রেটারি শম্পা বনিকের পরিকল্পনা ও পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন-  অসীম রানা, আবু রুমী, হ্যাপি দেবনাথ, মাহিন সুজন, মিলি গোমেজ, ক্লেমেন্ট গোমেজ, জিনা গোমেজ, সুমন চৌধুরী , জলি জামান ও চ্যানেল আই সেরাকন্ঠের শিল্পী মীরা সিনহা। যন্ত্র সঙ্গীতে ছিলেন আশীষ বড়ুয়া, মোহাম্মদ মজিদ, শিশির ও আবু রুমী এবং  সাউন্ড সিস্টেম-এ শিশির। অনুষ্ঠানে খাবার সরবারাহ করেছে কাবাব কিং রেষ্টুরেন্ট।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপশি বিভিন্ন পর্বে  বড়দের ও ছোট ছেলেমেয়েদের জন্য খেলাধুলার  আয়োজনও ছিল সবার জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং খেলাধুলা পর্বের পরিচালনায় ছিলেন করিম সালাহউদ্দিন ও আবু সরকার, সহযোগিতায় ছিলেন নুরুল আমিন নুরু। অনুষ্ঠানের শেষ পর্যায়ে খেলায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।  এছাড়া অনুষ্ঠানটির অফিসিয়াল ফটোগ্রাফার ছিল ওয়াশিংটন মেট্রো এলাকার জনপ্রিয় মোমেন্টস মাল্টিমিডিয়া গ্রুপ। ফটোগ্রাফিতে ছিলেন রাজীব বড়ুয়া , বিপ্লব দত্ত, শামীম হায়দার এবং ভিডিওগ্রাফীতে ছিলেন রফিকুল ইসলাম আকাশ।

এছাড়া পুরো অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার জন্য বাগডিসি’র কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ সার্বিকভাবে প্রয়াস অব্যাহত রেখেছেন এবং সাফল্যের সাথে অনুষ্ঠানটি উপস্থাপন করেছেন। ভিন্ন মাত্রার আনন্দ আয়োজন “পান্তা -ইলিশ” অনুষ্ঠানে যেমন ছিল মুখরোচক খাবার, তেমনি ছিল মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রবাসী বাংলাদেশীদের এমন মিলন মেলায় সত্যিই ছিল প্রানস্পর্শী উম্মাদনা, যেখানে ফুটে উঠেছে এক দেশীয় অনুভূতি, দেশীয় আমেজ, দেশীয় সংস্কৃতির স্পর্শ, যার ছোঁয়ায় আচ্ছন্ন হয়েছে সবাই। ব্যস্ত জীবনধারার মাঝে এটি ছিল একটু ভিন্ন ধারার আনন্দ আয়োজন- লেক এক্কোটিংক পার্কের অনুপম নির্মল পরিবেশ ও সবুজ ছায়া হয়ে উঠেছিল রমনা বটমুল, প্রানস্পর্শে ছিল এক টুকরো বাংলাদেশ!

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত