আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নতুন প্রজন্মকে নিয়ে প্যারিস বাংলা প্রেসক্লাবের ‘চড়ুইভাতি’ সম্পন্ন

নতুন প্রজন্মকে নিয়ে প্যারিস বাংলা প্রেসক্লাবের ‘চড়ুইভাতি’ সম্পন্ন

নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি এবং প্রাশ্চাত্যের কর্ম ও বাস্তব জীবনের সাথে পরিচিত করতে ব্যাপক আয়োজনে ফ্রান্সের জনপ্রিয় সাংবাদিক সংগঠন প্যারিস বাংলা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো চড়ুইভাতি। প্যারিসের উপকণ্ঠ লাকরনভ পার্কে দিনব্যাপী আয়োজনে অংশ নেন প্রায় তিন হাজার প্রবাসী ।

রোববার চমৎকার রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় অনুষ্ঠিত হলো ব্যতিক্ৰমী এ আয়োজন। নানা কর্মসূচির মধ্যে প্রীতিভোজ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছবিতে বাংলাদেশ শীর্ষক শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ছিল উল্লেখযোগ্য।


প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু এবং সাংগঠনিক সম্পাদক নয়ন মামুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওভারবিলা সহকারী মেয়র সুফিয়ান কারিমি।


এসময় কমিউনিটির সকল প্রবাসীদেরকে শুভেচ্ছা জানান প্যারিস বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু তাহির, প্রেসক্লাবের জ্যৈষ্ঠ সহভাপতি সামসুল ইসলাম, সহসভাপতি ফেরদৌস করিম আখঞ্জি, আব্দুল আজিজ সেলিম, আজিজুর রহমান, মিজানুর রহমান, জাকির হোসেন, মিজানুর রহমান, রেজাউল করিম, মোসাদ্দেক হোসেইন সাইফুল, আবুল কালাম মামুন, মাহমুদুল হাসান, মোস্তফা আহমদ, সৈয়দ শাহ সুহেল, নাজমুল কবির, রুহুল আমিন, ফারজানা আকসা, মুহিব আহমদ। এছাড়াও অংশ নেন কমিউনিটির অর্ধশতাধিক সংগঠনের নেতৃবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ইউরোপের জনপ্রিয় সংগীত শিল্পী মুন্নি খন্দকার, মৌরি,  ইমতিয়াজ ও সাহেদ।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত