আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

প্যারিসে উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতির আনন্দ ভ্রমণ সম্পন্ন

প্যারিসে উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতির আনন্দ ভ্রমণ সম্পন্ন

ফ্রান্সের প্যারিসে বসবাসরত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতির আয়োজনে শিক্ষাসফর ও আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।

গত রবিবার বিপুল সংখ্যক সমিতির সদস্যদের উপস্থিতিতে সকাল নয়টায় বাসযোগে  Ville de Berck sur mer উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। সমিতির সাধরণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিনের উপস্হাপনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শিক্ষাসফরের আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রথমে সমিতির পক্ষ থেকে সকলকে সাদা রংয়ের টি শার্ট প্রদান করা হয়। পরবর্তীতে সাধারণ সম্পাদক বিগতদিনে এলাকার প্রতি সমিতির বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড উপস্হাপন করেন। সমিতির সভাপতি ইলিয়াস আলি, কার্যকরী পরিষদ সদস্য দেলোয়ার হোসেন ও উপদেষ্টা মোঃ কামরুল ইসলাম সকলকে আন্তরিকতার মাধ্যমে এলাকার প্রতি সহয়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে মেয়েদের জন্য সমিতির পক্ষ থেকে   মসজিদ নির্মাণের বর্তমান প্রজেক্টে সকলের ওয়াদাকৃত টাকা প্রদান ও সহায়তার জন্য আহবান করেন।
সমিতির পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতা, গান, কৌতুক, দৌড়, মোরগের লড়াই, বেলুন ফাটানো ইত্যাদি খেলায় আয়োজন করা হয় এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান নির্ধারণ করে আকর্ষনীয় পুরস্কার বিতরণ করা হয়।

ব্যস্ততার এই প্রবাস জীবনে সকলে অংশগ্রহন করে বেশ আনন্দ উপভোগ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপদেষ্টা ফখরুল ইসলাম,সমিতির সদস্য আনোয়ার হোসেন, ফয়ছল ইসলাম, শরীফ আহমদ, শিমুল আহমদ, জুনেদ আহমদ, আক্তার হোসেন, হাসান আহমদ, রিফাত আহমদ,আলতাফ হোসেন, জায়দুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, রায়হান হোসেন, মইজ উদ্দিন, গৌছ উদ্দিন, আব্দুস সামাদ,আলি হোসেন, জুবের আহমদ প্রমুখ।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত