আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ইতালিতে বাংলাদেশের উন্নয়নের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সেমিনারে

ইতালিতে বাংলাদেশের উন্নয়নের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সেমিনারে

বাংলাদেশে উন্নয়ন হচ্ছে আর উন্নত দেশে পরিণত করতে শেখ হাসিনাকেই ক্ষমতায় আনার কথা বলেন ইতালীয়ান পার্লামেন্ট মেম্বার উগো পাপি এবং রাজনৈতিক দল পিডির সেনেট মেম্বার সেন্ট ব্রুনো অস্টোরের।
ইতালীর রোমে বাংলাদেশের উন্নয়নের উপর নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শনের পর ডিপ্লমেট ম্যাগাজিন আয়োজিত সেমিনারে তারা এ কথা বলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাউডিও ডোমেনিকোসহ আরো অনেক ইতালীয়ান নেতৃবৃন্দ।
বাংলাদেশের এই অর্জন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করেন ইতালীয়ান পার্লামেন্ট মেম্বার ও পিডি‘র সিনেট মেম্বার। তাদের বক্তব্যে বাংলাদেশের সামাজিক উন্নয়নের এই অগ্রগতিকে একটি ‘উন্নয়ন বিস্ময়’ বলে আখ্যায়িত করা হয়।
উন্নয়নের অগ্রগতি অক্ষুন্ন রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার আহ্বান করেন তারা।
তারা বলেন, বাংলাদেশের অগ্রগতি উদাহরণ দেওয়ার মতোই। বাংলাদেশের অর্জন ক্ষুদ্র আয়তনের একটি উন্নয়নশীল দেশ হয়েও বাংলাদেশ ইতোমধ্যে আন্তজার্তিক মহলের কাছে উদাহরণ হয়ে দাড়িয়েছে।
লন্ডন থেকে প্রকাশিত ডিপ্লমেট ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক নাজিনুর রাহিম এবং ইতালী কো-অর্ডিনেটর শাহনাজ সুমী এর প্রতিনিধিত্ব করেন। তবে আয়োজনটি ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত হয়।
মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহম্মেদ এর পরিচালনায় রাজনৈতিক, আঞ্চলিক, সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ধর্মের নতুন করে রাজনৈতিকীকরণ এবং দেশ বিরোধীরা বাংলাদেশের সামাজিক বিপ্লবকে ঝুঁকিতে ফেলতে পারে আর তাই স্বাধীনতা ও উন্নয়নের বাহক শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতা আনতে হবে বলে মন্তব্য করেন অনেকে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত